বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিদ্যুত্ চুরি: ১১ লক্ষ টাকা জরিমানা
গাজীপুরে বিদ্যুত্ চুরি: ১১ লক্ষ টাকা জরিমানা

গাজীপুর জেলা প্রতিনিধি :: অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহার করার দায়ে ৫ জনকে ১১ লাখ ৭ হাজার ৪৮৩ টাকা জরিমানা করেছেন গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতির ভ্রাম্যমাণ আদালত৷
২৬ জুলাই মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া, আমবাগ ও দেওলিয়াবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমতিয়াজ হোসেন৷
গাজীপুর পল্লী বিদ্যুতের কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম (টেকনিক্যাল) মোঃ মুখলেছুর রহমান জানান, কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়৷ এ সময় অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহার করার দায়ে গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকার তাইজ উদ্দিনের ছেলে আব্দুল সালাম সরকারকে ৭৩ হাজার ৬১৭ টাকা, আমবাগ এলাকার হযরত আলীর ছেলে মনির হোসেনকে ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ টাকা, দেওলিয়াবাড়ি এলাকার খাদেম আলীর ছেলে মোঃ মামুন হোসেনকে ১ লাখ ৯৪ হাজার ৩৩৫ টাকা, একই এলাকার সাইদ আলীর দুই ছেলে রমিজ ও মনির হোসেনকে ৪ লাখ ৮১ হাজার ৪০ টাকা এবং ওই এলাকার রমিজ মুন্সির ছেলে সাদেক আলীকে ৫৮ হাজার ৫২৭ টাকা জরিমানা করা হয়েছে৷
ডিজিএম আরও জানান, গাজীপুর পল্লী বিদ্যুতের এ অভিযান অব্যাহত থাকবে৷ অভিযানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর পল্লী বিদ্যুতের কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম (টেকনিক্যাল) মোঃ মুখলেছুর রহমান, গাজীপুর পলস্নী বিদ্যুত্ সমিতির সদর দপ্তরের ডিজিএম (টেকনিক্যাল) মোঃ হারম্নন অর রশিদ, এজিএম মোঃ জুনায়েদ হোসেন ও এজিএম মোঃ নুরুল ইসলাম সহ জয়দেবপুর থানার পুলিশ।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)