বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বাল্যবিয়ের আয়োজন করায় জরিমানা
বাল্যবিয়ের আয়োজন করায় জরিমানা

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামে ইতি আক্তার (১৪) নামে এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন করায় কনের মা রেহানা বেগমকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷
২৭ জুলাই বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন৷
কনে উপজেলার জামালপুর আরএম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে৷
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার জানান, উপজেলার বাহাদুরসাদী গ্রামের কবির হোসেনের মেয়ে ইতি আক্তারের বাল্যবিবাহের আয়োজন চলছিল৷ এমন সংবাদের ভিত্তিতে সেখানে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়৷ টের পেয়ে বরযাত্রী ও মেয়ের বাবা পালিয়ে যায়৷
এ সময় কনেসহ তার মা রেহানা বেগমকে ইউএনও অফিসে নিয়ে আসা হয়৷ পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৯২৯ ধারা (৫) এ রেহানা বেগমকে এক হাজার টাকা জরিমানা করেন৷ একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না বলে কনের মা মুচলেকা দেন৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২