বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পরিবেশ দূষণ: পাঁচ প্রতিষ্ঠানের ৩৫ লক্ষাধিক টাকা জরিমানা
পরিবেশ দূষণ: পাঁচ প্রতিষ্ঠানের ৩৫ লক্ষাধিক টাকা জরিমানা
গাজীপুর জেলা প্রতিনিধি :: পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে পাঁচটি শিল্প কারখানাকে ৩৫ লাখ ২২ হাজার ৫৩৪ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর৷
২৭ জুলাই বুধবার দুপুরে ওইসব কারখানার মালিক ও প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরে তলব করে এ জরিমানা করা হয়৷
অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোজাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়৷
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে এ শুনানি হয়৷ এতে তরল বর্জ্য বিভিন্ন স্থানে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় গাজীপুরে অবস্থিত পাঁচটি কারখানাকে জরিমানা করা হয়৷
কারখানারগুলোর মধ্যে গাজীপুরের ডালাস ফ্যাশন লিমিটেডকে ১৫ লাখ ২০ হাজার, মাসকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১২ লাখ ২৮ হাজার টাকা, ক্রসলাইন নিট ফেব্রিকসকে ৬ লাখ ৯৬ হাজার, ইন্ডিগো ওয়াশিং লিমিটেডকে ৭৮ হাজার ও জেনট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ৫৩৪ টাকা জরিমানা করা হয়৷





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ