শুক্রবার ● ২৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপার মেয়রের বিরুদ্ধে গোপন টেন্ডারের অভিযোগ
শৈলকুপার মেয়রের বিরুদ্ধে গোপন টেন্ডারের অভিযোগ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (১৪ শ্রাবণ ১৪২৩বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৩মিঃ) ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজমের বিরুদ্ধে গোপন টেন্ডার ও সরকারি অর্থ তছরুপের অভিযোগ উঠেছে৷ তার এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ভুক্তভোগী ১০টি ঠিকাদারী প্রতিষ্ঠান ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন৷অভিযোগ সুত্রে জানা গেছে, শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়ে দুর্নীতিতে আরো বেপরো হয়ে উঠেছেন৷ তিনি সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে গোপন টেন্ডার করে কাজ ভাগাভাগী করে নিচ্ছেন৷
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২০১৫-১৬ অর্থবছরের গুরুত্বপূর্ন অবকাঠামো নির্মাণ প্রকল্পে ৬টি রাসত্মা নির্মানের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ আসে৷ কিনু্তু মেয়র আশরাফুল আজম, পৌরসভার সচিব নুর মাহমুদ, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল রহমান, দুই কাযর্্য সহকারী মন্টু, হাফিজ ও মেয়রের আস্থা ভাজন ঠিকাদার রাসু কাজীর সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেট ভাগ করে নিয়েছেন৷
টেন্ডার গোপন করার কারণে সিডিউল বিক্রি বাবদ সরকারের প্রায় ২০ লক্ষ টাকা গাচ্ছা দিতে হয়েছে৷ প্রকাশ্য টেন্ডার করলে ঠিকাদারগন কমপক্ষে পনের শতাংশ নিম্নদরে দাখিল করতো৷ ২০১৬-১৭ অর্থ বছরে বরাদ্দকৃত দেড় কোটি টাকার টেন্ডার গোপন করার পক্রিয়া করা হচ্ছে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে৷ মেয়র টেন্ডার গোপন করেই ক্ষ্যানত্ম থাকেনি৷ তিনি বিভিন্ন ভূয়া বিল ভাউচার তৈরী করে লাখ লাখ টাকা আত্মসাত্ করে চলছেন৷
এ ব্যাপারে শৈলকুপা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে দুর্নীতির কথা অস্বীকার করে জানান, বিধি মোতাবেক টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ অভিযোগ কারী ঠিকাদারগনকে অনৈতিক সুবিধা না দেওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ সব মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে আমি মনে করি৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২