রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন
খাগড়াছড়িতে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং-এ পুকুরে বিষ দিয়ে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে৷ ২৮ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলা ১নং লোগাং ইউনিয়নের আমতলী এলাকায় একটি পুকুরে এ বিষ দেওয়ার ঘটনা ঘটে৷
জানা গেছে, লোগাং ইউনিয়নের বাজার এলাকার বাসিন্দা মো: আমিনুল ইসলাম স্থানীয় পুকুরের লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন৷ বৃহস্পতিবার রাতে লোগাং-এর আমতলী এলাকায় তার ২০ শতকের পুকুরে বিষ ঢেলে দেয় কে বা কারা৷ এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার মাছ মরে ভেসে উঠে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পানছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান মো: লোকমান হোসেন৷ তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি পুকুরের সকল মাছ মরে ভেসে উঠেছে৷ এমনকি পুকুরের পাশে বিষের বোতলও পড়ে থাকতে দেখেছি৷
ক্ষতিগ্রস্থ পুকুরের মালিক আমিনুল ইসলাম জানান, আমতলী এলাকার ২০ শতকের ১টি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছি৷ গত বৃহস্পতিবার রাতে পুকুরে বিষ দিয়ে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার মাছ মেরে ফেলেছে কে বা কারা৷ এতে করে আমার অপূরনীয় ক্ষতি হয়ে গেছে৷ আমি এখন নি:শ্ব হয়ে পড়েছি৷ পূর্ব শত্রুতা বসত: এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করেন৷ এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি৷





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন