শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন
রবিবার ● ৩১ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং-এ পুকুরে বিষ দিয়ে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে৷ ২৮ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলা ১নং লোগাং ইউনিয়নের আমতলী এলাকায় একটি পুকুরে এ বিষ দেওয়ার ঘটনা ঘটে৷
জানা গেছে, লোগাং ইউনিয়নের বাজার এলাকার বাসিন্দা মো: আমিনুল ইসলাম স্থানীয় পুকুরের লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন৷ বৃহস্পতিবার রাতে লোগাং-এর আমতলী এলাকায় তার ২০ শতকের পুকুরে বিষ ঢেলে দেয় কে বা কারা৷ এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার মাছ মরে ভেসে উঠে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পানছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান মো: লোকমান হোসেন৷ তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি পুকুরের সকল মাছ মরে ভেসে উঠেছে৷ এমনকি পুকুরের পাশে বিষের বোতলও পড়ে থাকতে দেখেছি৷
ক্ষতিগ্রস্থ পুকুরের মালিক আমিনুল ইসলাম জানান, আমতলী এলাকার ২০ শতকের ১টি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছি৷ গত বৃহস্পতিবার রাতে পুকুরে বিষ দিয়ে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার মাছ মেরে ফেলেছে কে বা কারা৷ এতে করে আমার অপূরনীয় ক্ষতি হয়ে গেছে৷ আমি এখন নি:শ্ব হয়ে পড়েছি৷ পূর্ব শত্রুতা বসত: এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করেন৷ এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি৷





আর্কাইভ