শিরোনাম:
●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা
রাঙামাটি, রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্ত্রাস ও জঙ্গিবাদ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দিলেন চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্ত্রাস ও জঙ্গিবাদ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দিলেন চুয়েট ভিসি
সোমবার ● ১ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্ত্রাস ও জঙ্গিবাদ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দিলেন চুয়েট ভিসি

---আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েটে)র হাজারো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে চুয়েট অঙ্গীকারাবদ্ধ বলে ঘোষণা দিয়েছেন ভিসি।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর আয়োজনে কয়েক
হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহনে সন্ত্রাস ও
জঙ্গিবাদ বিরোধী র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ ১ আগস্ট সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। চুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে অনুষ্ঠিত এসব কর্মসূচি ১ জুলাই গুলশানের হলি আর্টিজান ঘটনার ১ মাস পূর্তিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার আলোকে পালিত হয়।
‘দেশকে ভালোবাসুন, জঙ্গিবাদ প্রতিরোধ করুন’ স্লোগানে র‌্যালির মাধ্যমে
কর্মসূচি শুরু হয়। র‌্যালিটি চুয়েট ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
করে। এরপর চুয়েটের প্রধান গেইট থেকে গোলচত্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় বিশাল
মানববন্ধন ও সমাবেশ। মানববন্ধনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দাঁড়াও
বাংলাদেশ’, ‘অসাম্প্রদায়িক বাংলায়,সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নাই’,
‘সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠিকানা চুয়েটে হবে না’, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ
দেশ, জাতি, ধর্ম ও মানবতার শত্রু’, ‘শান্তির ধর্ম ইসলামের
অপব্যবহারকারীদের রুখে দাঁড়াও’, ‘মানবতা ও স্বদেশ ভাবনায় সন্ত্রাস ও
জঙ্গিবাদ রুখে দাঁড়াও বাংলাদেশ’ প্রভৃতি বিভিন্ন স্লোগান সম্বলিত
ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে চুয়েট পরিবারের বিপুল সদস্য কর্মসূচিতে অংশ
নেয়।
সমাবেশে চুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমাদের হাজার
বছরের ঐতিহ্য অসাম্প্রদায়িক বাংলাদেশ। স্বাধীনভাবে মানুষ ধর্ম-কর্ম পালন
করে আসছেন। এমন সুন্দর পরিবেশকে বিনষ্ট করার অপচেষ্টা চলছে। তারাবি নামাজ
না পড়ে, ঈদের নামাজ বাদ দিয়ে তথাকথিত ইসলাম কায়েমের নামে সন্ত্রাস ও
জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে। আল্লাহু আকবর বলে নিরীহ মানুষ খুন করছে। তাদের
উদ্দেশ্য বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা রুখে দেয়া। সাম্প্রতিককালে
বাংলাদেশ অর্থনৈতিক শক্তি হিসেবে মাথা উচুঁ করে দাঁড়াচ্ছে। এটা
কুচক্রীদের সহ্য হচ্ছে না। কিন্তু আমরা সন্ত্রাস জঙ্গিবাদকে প্রশ্রয় দেব
না, রুখে দাড়াঁবোই। দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ
নেতৃত্বে সারাদেশ এখন ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে মুখর। চুয়েটেও আমরা
জঙ্গিবাদ রুখে দিয়ে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বহাল রাখতে সার্বক্ষণিকভাবে
কাজ করে যাচ্ছি। গতকাল আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছি, তিনিও
চুয়েটের সুনাম বহাল রাখতে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন। আমরা সরকারের
বিভিন্ন উদ্যোগ ও নির্দেশনা অনুসরণে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে
ঐক্যবদ্ধ থাকতে অঙ্গীকারাবদ্ধ।
চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন,
বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ সমর্থন করে না। চুয়েট পরিবারও এ ব্যাপারে
ঐক্যবদ্ধ। আমাদেরকে যার যার অবস্থান থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে
কাজ করে যেতে হবে। এখানে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বিরাজমান। এটিকে ধরে
রেখে চুয়েটকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একটি মডেল হিসেবে আমরা তুলে
ধরব।
চুয়েটের জঙ্গিবাদ বিরোধী মনিটরিং সেলের সভাপতি ও ছাত্রকল্যাণ পরিচালক
অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন
ডীনগণের পক্ষে পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: হযরত আলী, রেজিষ্টার
(অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, বিভাগীয় প্রধানের পক্ষে
যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, প্রভোস্টগণের
পক্ষে শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: আব্দুর রশীদ, শিক্ষক
সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূইয়া, কর্মকর্তা সমিতির
সভাপতি ডা: মীর মুরতজা রেজা খান, কর্মচারী সমিতির সভাপতি মো: জামাল
উদ্দীন, ছাত্র-ছাত্রীদের পক্ষে সৈয়দ ইমাম বাকের ও  মুনতাসির
সারোয়ার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপ-ছাত্রকল্যাণ পরিচালক ড. জি. এম.
সাদিকুল ইসলাম। এতে ধর্মের অপব্যবহারের মাধ্যমে জঙ্গিবাদ প্রসারের বিষয়ে
বক্তব্য প্রদান করেন চুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ক্বারী
মাওলানা মো: নুরুল্লাহ।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট  ভিসি একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)