শিরোনাম:
●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
রাঙামাটি, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচী শুরু
প্রথম পাতা » জাতীয় » জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচী শুরু
সোমবার ● ১ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচী শুরু

---ঢাকা প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচী ১ আগস্ট সকাল থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, আলোচনা, র‌্যালী ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট নুরজাহান বেগম মুক্তা এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মোঃ তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীসহ উপস্থিত জনতার মধ্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ প্রকাশিত কবি মোঃ খাদেমুল ইসলাম রচিত ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তুমি বাঙালির অহংকার’ শীর্ষক বই বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি বলেছেন, জঙ্গি-সন্ত্রাস দমনে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মের নামে যারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত তারা ধর্ম ও মানবতার শত্রু। কোন ধর্মই মানুষ হত্যা সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলামী মূল্যবোধে তরুণ সমাজসহ সকলকে উদ্বুদ্ধ করতে হবে। শিশু-তরুণদের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ তাদেরকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি সকলকে শিশু ও তরুণদের প্রতি আন্তরিক দৃষ্টিভঙ্গি পোষণ করার আহ্বান জানান।

নুরজাহান বেগম মুক্তা এম.পি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়ন-অগ্রগতিতে বর্তমানেও প্রেরণা হিসেবে কাজ করছে। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর চর্চা ও তাঁর গুণাবলী অনুসরণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্যে দীর্ঘদিন যাবত সংগঠন নিরলসভাবে কাজ করে আসছে। সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে এবং সকল মানুষের জীবনের নিরাপত্তা ও মৌলিক অধিকার সুনিশ্চিত করতে সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও গুণাবলী বাস্তবায়ন করা জরুরী।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচীর শেষ পর্বে দেশ-জাতির সমৃদ্ধি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ