শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে রোগীদের মাঝে ২৭লক্ষ ২হাজার টাকার চেক বিতরন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে রোগীদের মাঝে ২৭লক্ষ ২হাজার টাকার চেক বিতরন
সোমবার ● ৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে রোগীদের মাঝে ২৭লক্ষ ২হাজার টাকার চেক বিতরন

---ষ্টাফ রিপোর্টার :: (২৪ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মিঃ) রাঙামাটি জেলা সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷

সোমবার ৮আগস্ট বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ চেক বিতরণ করা হয়৷
রাঙামাটি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুর্নবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নরুল আবছার ও কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুপসী দেওয়ান প্রমূখ৷ অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিত্‍ চাকমা৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার৷ সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে এ সরকার কাজ করে যাচ্ছে৷ সমাজ কল্যান অধিদপ্তরের মাধ্যমে বৃদ্ধ, বিধবা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, তৃণমূল মানুষের ভাগ্য ও সামাজিক উন্নয়নে ভাতা এবং ঋণ প্রদান করছে৷ তিনি বলেন, মাঠ পর্যায়ে যে সকল কর্মী সমাজের উন্নয়নে কাজ করছে সরকার কর্তৃক পদত্ত এসব সুবিধাগুলোর বার্তা যেন তারা সাধারণ মানুষের মাঝে পৌছে দেন৷ তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হলে সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে৷ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজ উন্নয়নে আপনাদের আরো সক্রিয় হতে হবে,নিস্ক্রীয় থাকলে চলবেনা৷ আপনারা সমাজের উন্নয়নে কাজ করেন, এ ক্ষেত্রে জেলা পরিষদের সার্বিক সহযোগিতা থাকবে৷
পরে রাঙামাটির ১৪টি সরকারী বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের মাঝে ২২লক্ষ ২হাজার টাকা ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড ১০জন রোগীদের মাঝে পঞ্চাশ হাজার টাকা করে ৫লক্ষ টাকা সর্বমোট ২৭লক্ষ ২হাজার টাকার এককালীন অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি৷
অনুষ্ঠানে বিভিন্ন সরকারী বেসরকারী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)