শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চাঁদা না পেয়ে ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও লুটপাট
প্রথম পাতা » অপরাধ » চাঁদা না পেয়ে ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও লুটপাট
বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁদা না পেয়ে ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও লুটপাট

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ১২.১৫মিঃ) গাজীপুরে চাঁদা না পেয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা৷

হামলার পর তারা নগদ টাকা, ডিজিটাল এক্সরে মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন, ইসিজি, এনালাইজার ও কম্পিউটারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷

১০ আগস্ট বুধবার দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন উত্তর পাশে সততা ডায়াগনস্টিক সেন্টারে এ হামলার ঘটনা ঘটে৷

সততা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ মাহবুবুল আলম সরকার ও স্থানীয়রা জানান, কিছুদিন ধরে গাজীপুর শহরের হাসপাতাল রোডে সততা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাহবুবুল আলম সরকারের কাছে সন্ত্রাসীরা মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল৷ চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়া হয়৷

১০ আগষ্ট বুধবার দুপুরে সন্ত্রাসীরা তাকে আবারো মোবাইল ফোনে হুমকি দেয়৷ হুমকি দেয়ার কিছুক্ষণ পরই নাহিদ নামে একজনের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ওই ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে৷

এসময় তারা অস্ত্রের মুখে ওই সেন্টারে কর্মরতদের জিম্মি করে তালা ভেঙে ক্যাশ থেকে নগদ ৬০ হাজার টাকা, ডিজিটাল এক্সরে মেশিন, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এনালাইজার, কম্পিউটার ও বিভিন্ন মালামালসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়৷

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি৷

জয়দেবপুর থানার এসআই শেখ হাজ্জাজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পাশের একটি ডায়াগনিস্টিক সেন্টারের সঙ্গে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার জের থেকে ওই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রতিষ্ঠানটির মালিক আলম জানিয়েছেন৷

বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি৷





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)