বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে সাত দোকানিকে জরিমানা
গাজীপুরে সাত দোকানিকে জরিমানা
গাজীপুর জেলা প্রতিনিধি :: মেয়াদ উত্তীর্ণ ওষুধ, নোংরা পরিবেশ ও ভেজাল মিষ্টি তৈরির অভিযোগে ভোক্তা অধিকার আইনে গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর বাজারের সাত দোকানিকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত৷
১০ আগস্ট বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন ওই জরিমানা করেন৷
গাজীপুরের বাজার কর্মকর্তা আব্দুস সালাম জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সোহান মেডিসিন কর্ণারকে ৩০ হাজার, নোংরা পরিবেশে ভেজাল মিষ্টি তৈরি, রেস্টুরেন্ট লাইসেন্স ও মূল্য তালিকা না থাকার অভিযোগে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯ এর বিধান মতে স্বপন মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার, নরেশ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার এবং সৌরভ, শীতল, রমেশ ও সূচনা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা করে মোট এক লাখ ১০ হাজার জরিমানা ও আদায় করা হয়েছে৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা