শিরোনাম:
●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার
রাঙামাটি, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে চালক ও ব্যবসায়ীকে অচেতন করে ১২টি গরু ৫০ হাজার টাকাসহ ট্রাক ছিনতায়
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে চালক ও ব্যবসায়ীকে অচেতন করে ১২টি গরু ৫০ হাজার টাকাসহ ট্রাক ছিনতায়
সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে চালক ও ব্যবসায়ীকে অচেতন করে ১২টি গরু ৫০ হাজার টাকাসহ ট্রাক ছিনতায়

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫২মিঃ) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল নামক স্থান থেকে ১২টি গরুসহ একটি ট্রাক ডাকাতি করেছে দুর্বত্তরা৷ এ ঘটনায় ডাকাতরা পিটিয়ে ও চেতনানাশত ওসুধ দিয়ে ৫ জনকে অসুস্থ্য করে ফেলে রেখে যায়৷

খবর পেয়ে সোমবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞান অবস্থায় মজনুর রহমান, জয়নাল, লালন ও আব্দুল হান্নানসহ চুয়াডাঙ্গার ৫ গরু ব্যবসায়ীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে৷ আহত গরু ব্যবসায়ী জয়নাল জানান, রোববার রাতে চুয়াডাঙ্গা থেকে ১২টি গরু নিয়ে তারা কুমিল্লায় যাচ্ছিল৷

পথিমধ্যে শৈলকুপার চড়িয়ারবিল নামক স্থানে পৌছালে গরু বহনকারী ট্রাকটি নষ্ট হয়ে যায়৷ রাত ১২টার দিকে ট্রাকটি সারানোর পর তারা গাড়িতে উঠতেই ডাকাতরা তাদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং ৫ জনকে অজ্ঞান করে৷ এর পর তাদের মনদডাঙ্গা এলাকায় ফেলে রেখে যায়৷ তিনি আরো জানান, ডাকাতরা তাদের ১২টি গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়৷

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সকাল ৬টার দিকে খবর পেয়ে তারা ঐ ৫ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে৷ গরু ব্যবসায়ী জয়নালের জ্ঞান ফেরার পর তিনি ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে দুপুরে পালিয়ে যায়৷

বাকি ৪ জনের এখনো জ্ঞান ফিরেনি৷ তিনি জানান, প্রাথমিক ভাবে দেখা গেছে আহতদের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ও চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করা হয়েছে৷

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বিষটি তদন্ত করে দেখা হচ্ছে৷ আহতদের জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে বলেও ওসি জানান৷





আর্কাইভ