শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ‘মদনপুর আখড়া’র ৬৮৩ শতক ভূমি রক্ষার্থে স্মারকলিপি
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ‘মদনপুর আখড়া’র ৬৮৩ শতক ভূমি রক্ষার্থে স্মারকলিপি
সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ‘মদনপুর আখড়া’র ৬৮৩ শতক ভূমি রক্ষার্থে স্মারকলিপি

---বিশ্বনাথ প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১১মিঃ) সিলেটের বিশ্বনাথে উপজেলার মদনপুর গ্রামস্থ কয়েক কোটি টাকা মূল্যের ‘শ্রীশ্রী গোপীনাথ জিউ আখড়া’র ৬৮৩ শতক ভূমি রৰার্থে ও অবৈধ দখলদার ভূমিখোকো খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর লিয়াকত হোসেনের কাছ থেকে সরকারি খাজনা গ্রহণ না করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে ‘উপজেলা পূজা উদযাপন পরিষদ’র নেতৃবৃন্দ’সহ সনাতন (হিন্দু) ধর্মালম্বীরা সম্প্রতি স্মারকলিপিটি প্রদান করেছেন৷

উপজেলার মদনপুর মৌজার, জে.এল নং ১৭, এস.এ খতিয়ান ৫ ও ১৩০৬, এস.এ দাগ নং ৩২৯২, ৩২৯৩, ৩২৮৮, ৩৫৫৩, ৩২৯০, ৩২৯১, ৩২৯৮, ৩২৬৩, ৩৩৩৯, ৩২৮৭’তে ‘শ্রীশ্রী গোপীনাথ জিউ আখড়া’র ৬৮৩ শতক ভূমি অবস্থিত বলে স্মারকলিপিতে উলেস্নখ করা হয়েছে৷ স্মারকলিপিটির অনুলিপি ‘ভূমি মন্ত্রী, আইন মন্ত্রী, ভূমি সচিব, আইন সচিব, সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সিলেট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক’ বরাবরে প্রদান করা হয়েছে৷
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, পীর লিয়াকত হোসেন উপজেলার খাজাঞ্চী ইউপির চেয়ারম্যান থাকাকালে নিজের সন্ত্রাসী বাহিনী নিয়ে ‘শ্রীশ্রী গোপীনাথ জিউ আখড়া’র ৬৮৩ শতক ভূমি অবৈধভাবে দখল করেন৷ ফলে আখড়ায় পবিত্র এস্থানে দীর্ঘদিন ধরে পূজা অর্চনা থেকে বঞ্চিত রয়েছেন উপজেলার সনাতন (হিন্দু) ধর্মালম্বীরা৷ উপরোক্ত তপশীল বর্ণিত ভূমিতে প্রায় শতাধিক বছরের পুরাণো শ্রীশ্রী গোপীনাথ জিউ দেবতার মন্দিরটি বিদ্যমান রয়েছে৷ পীর লিয়াকত হোসেন অবৈধভাবে যাতে করে ‘শ্রীশ্রী গোপীনাথ জিউ আখড়া’র ৬৮৩ শতক ভূমি আত্নসাত্‍ করিতে না পারে সেজন্য তাহার নিকট থেকে সরকারী খাজনা গ্রহন না করে, উক্ত ভূমি উদ্ধারের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য স্মারকলিপিতে আহবান জানানো হয়েছে৷
স্মারকলিপি পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক বলেন, এব্যাপারে তদন্ত চলছে ৷ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)