বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় ২ জন ইয়াবা ও হেরোইন ব্যবসায়ী আটক
মাটিরাঙ্গায় ২ জন ইয়াবা ও হেরোইন ব্যবসায়ী আটক

মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৩মিঃ) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবহিনী ও মাটিরাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে এক ইয়াবা ব্যবসায়ীসহ দুইজনকে আটক করেছে৷ ১৭ বুধবার আগষ্ট সন্ধ্যায় এ অভিযান চালানো হয়৷ আটককৃতরা হলো-মোঃ মজিদ আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী মোঃ এনামুল হক (২৫) ও চৌধুরী পাড়ার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ মাসুম হোসেন (২৫)৷জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার একটি মাছের খামারের টংঘর থেকে তাদের আটক করে৷ এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টংঘরে তল্লাশি চালিয়ে ২শ’ ২০ পিস ইয়াবা ও বিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়৷ মাদক নিয়ন্ত্রনের এই অভিযানে নেতৃত্ব দেন মাটিরাঙ্গা সেনা জোনের ক্যাপ্টেন তানজিম হোসাইন তুর্জ ও মাটিরাঙ্গা থানার সাব ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম৷
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা