শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে সন্ত্রাসী হামলায় আহত ৬:বসতবাড়ি ভাংচুর
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে সন্ত্রাসী হামলায় আহত ৬:বসতবাড়ি ভাংচুর
শুক্রবার ● ১৯ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে সন্ত্রাসী হামলায় আহত ৬:বসতবাড়ি ভাংচুর

---আলীকদম প্রতিনিধি :: (৪ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০২মিঃ)
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী পাড়ায় ১৭ আগষ্ট বুধবার গভীর রাতে পূর্বশত্রুতার জের ধরে একটি বসতবাড়ি ভাংচুর করেছে প্রতিপক্ষরা৷ এ সময় বসত বাড়ির বাসিন্দা মার্মা ও বাঙ্গালী ২টি পরিবারের ৬ সদস্যকে মারধর করা হয়৷ এ ঘটনায় আহতরা হলেন- ঞোঅং মার্মা (৬০), মিসেস চাইনুমে মার্মা (২৫), আপ্রুচিং মার্মা (৩০), মো. হোসেন (৪৫), মিসেস কুসুম বেগম (৪০) ও মংচেনু মার্মা (৩৫)৷ আহতদের মধ্যে ৩ জনকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
জমিজমার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা৷ তিনি বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ তবে এ পর্যন্ত থানায় অভিযোগ পাওয়া যায়নি৷ অভিযোগ পেলে ব্যবস্থা নেওযা হবে৷
সরজমিনে জানা যায়, চৈক্ষং ইউনিয়নের শিবাতলী পাড়ায় জায়গা জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল সোহরাব হোসেন গং এবং ঞোঅং মার্মাদের মধ্যে৷ এ নিয়ে উভয় পরে মঝে মামলা-মোকাদ্দমা চলছে৷ উক্ত জায়গায় দীর্ঘদিন যাবত্‍ বসতঘর করে নিয় অং মার্মা ও মো. হোসেনের পরিবার বসবাস করে আসছে৷ উক্ত জায়গাটি ১৯৮০-৮১ সালে নিয়অং মার্মার শুশুর মৃত উথোয়াইচিং মার্মা বন্ধোবোস্ত লাভ করে৷ ২২৭নং তৈন মৌজার ৩১৯ ও ৩৩৮ নং হোল্ডিং ২টি ওয়ারিশ সূত্রে মালিক ঞোঅং মার্মার স্ত্রী উসাইন্দা মার্মা ৷
স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ হোসেন জানান, সোহরাব হোসেন ও তার ভাইয়েরা ঞোঅং মার্মা ও মো. হোসেন পরিবারের বাড়ি ঘর ভাংচুর করেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন অভিযোগ করেছেন৷ স্থানীয় বাসিন্দা আহতদের আত্মীয় মো. হারুন ও মংচিং মার্মা জানান, স্থানীয় সোহরাব হোসেন, আমির হোসেন এই তিন ভাইদের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল বুধবার রাত দুইটার সময় বাড়ি ঘর ভাংচুর ও ঘরের বাসিন্দাদের মারধর করেছে৷
অন্যদিকে হামলার ঘটনা অস্বীকার করে অভিযুক্ত আমির হোসেন বলেন, আমার বড় ভাই সোহরাব হোসেন বাদি হয়ে ঞোমং মার্মা ও মো. হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে৷ জায়গার মালিকরা আমরা৷ কিন্তু দখলে আছে অন্যরা৷ তিনি বলেন, বুধবার রাতে ঘরটিতে হামলা হয়েছে বলে শুনেছি, তবে আমরা হামলা করিনি৷
আলীকদম থানার সেকেন্ড অফিসার খাইরুল ওয়ারা রবিন জানান, ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেছে৷ এ জায়গাটি নিয়ে আদালতে মামলা বিচারাধীন আছে৷ এ নিয়ে স্থানীয় মীমাংসার জন্য শুক্রবার একটি বৈঠক অনুষ্ঠানের কথা ছিল৷





অপরাধ এর আরও খবর

বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন

আর্কাইভ