রবিবার ● ১৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজীপুর সিটি কলেজের নবীন বরন
গাজীপুর সিটি কলেজের নবীন বরন

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর :: গাজীপুর সিটি কলেজের উদ্যোগে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৫ইং ১৮ অক্টোবর রবিবার সকালে গাজীপুর শহরের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ৷
নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সচিব, উপ-রেজিস্টার, ভাইচ চ্যান্সেলর ও গাজীপুর সিটি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আবদুল মালেক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইচ চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমদ নূর, সম্মানিত অতিথি টঙ্গী কলেজের অধ্যৰ প্রফেসর মো. রফিকুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক)-এর সহযোগী অধ্যাপক ও বিএমএ গাজীপুর জেলা শাখার সভাপতি ডা. মো. আমীর হোসাইন রাহাত প্রমুখ ৷
এর আগে নবীন ছাত্র-ছাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ৷ পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরন অনুষ্ঠান শেষ হয় ৷ আপলোড : ১৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় :বিকাল ৫.০৬ মিঃ





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ