শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বাম মোর্চার রোডমার্চে লাঠিচার্জ করে পুলিশ
প্রথম পাতা » জাতীয় » বাম মোর্চার রোডমার্চে লাঠিচার্জ করে পুলিশ
রবিবার ● ১৮ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাম মোর্চার রোডমার্চে লাঠিচার্জ করে পুলিশ

---

যশোর প্রতিনিধি :: রামপালের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে শুরু হওয়া সুন্দরবন অভিমুখী গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চ যশোরেও পুলিশি বাধার মুখে পড়েছে।

শনিবার দুপুরের পর রোডমার্চটি যশোর শহরের প্রবেশদ্বার ভাস্কর্যের মোড়ে পৌঁছলে পুলিশ সেখানে ব্যারিকেড দেয়।

রোডমার্চ শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের আটকে দেয়। বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিলের চেষ্টা চালালে পুলিশ ধাওয়া করে। এ সময় লাঠিচার্জও করা হয়। পরে রোডমার্চটি খুলনার উদ্দেশে রওনা হয়।

এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে মাগুরা শহরে বাম মোর্চার রোডমার্চে লাঠিচার্জ করে পুলিশ। শুক্রবারও রোডমার্চ মানিকগঞ্জে পৌঁছলে পুলিশ লাঠিচার্জ করে।

বাম মোর্চার সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, পথে পথে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে। পুলিশের সঙ্গে এই হামলায় অংশ নিচ্ছে সরকারি দলের ক্যাডাররাও।

তিনি আরও জানান, তাদের দুপুরের খাবার খাওয়ার কথা ছিল ঝিনাইদহে। কিন্তু পুলিশ ও ক্ষমতাসীনদের বাধায় সেখানে যেতে ব্যর্থ হওয়ায় স্থানীয় পুলিশের অনুমতি নিয়ে যশোর-খুলনা মহাসড়কের ক্ষণিকা পিকনিক স্পটে খাওয়ার আয়োজন করা হয়। কিন্তু যশোর পুলিশ সেখানেও বাধা দেয়। ফলে না খেয়েই  চলে যেতে হয় তাদেরকে।

বাম মোর্চার মুখপাত্র সাইফুল হক বলেন, রোডমার্চ যশোর শহরের ওপর দিয়ে খুলনার দিকে যাওয়া ও সমাবেশের কথা থাকলেও পুলিশ তা করতে দেয়নি। জোর করে বাইপাস সড়ক ধরিয়ে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশে আইনের শাসনের নামে একদলীয় স্বৈরশাসন চলছে।

বাম মোর্চার অন্যতম নেতা জুনায়েদ সাকি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার তাদের মুখোশ উন্মোচন করেছে।

তিনি বলেন, ঝিনাইদহ থেকে তারা মূলত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছেন। পুলিশ তাদের অজানা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে।

যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা দাবি করেন, পুলিশ রোডমার্চে কোন বাধা দেয়নি। বরং রোডমার্চে অংশ নেয়া নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করেছে।

তিনি বলেন, শহরের মধ্যে ঢুকলে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। তাই বাইপাস সড়ক ধরে রোডমার্চটি খুলনার দিকে পাঠানো হয়েছে।

আপলোড : ১৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বেলা ১২ ৫৮ মিঃ





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)