শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বম জাতিগোষ্ঠীর খ্রিস্টান ধর্ম গ্রহণের শতবর্ষ পূর্তিতে তিন দিন ব্যাপী বর্ণিল আয়োজন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বম জাতিগোষ্ঠীর খ্রিস্টান ধর্ম গ্রহণের শতবর্ষ পূর্তিতে তিন দিন ব্যাপী বর্ণিল আয়োজন
শুক্রবার ● ১৮ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বম জাতিগোষ্ঠীর খ্রিস্টান ধর্ম গ্রহণের শতবর্ষ পূর্তিতে তিন দিন ব্যাপী বর্ণিল আয়োজন

---রুমা (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠী বম সম্প্রদায়ের খ্রিষ্টীয় সুসমাচার গ্রহণের মাধ্যমে খ্রিস্ট ধর্ম গ্রহণের শত বর্ষ পূর্তি উদযাপন উৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার। উৎদযাপন অনুষ্ঠান চলবে আগামী রবিবার পর্যন্ত। ১৯১৮ সালের ডিসেম্বর মাসে বম সম্প্রদায়ের মানুষ প্রথম খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। গত ডিসেম্বরে উদযাপন করার কথা থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আরো কিছু কারণে দিনটি পিছিয়ে ১৮ থেকে ২০ জানুয়ারী করা হয়। শতবর্র্ষ পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন দেশ বিদেশের অতিথি সহ প্রায় পাঁচ হাজার খ্রিস্ট বিশ্বাসী। অনুষ্ঠান শুরু হবে উৎসর্গ প্রার্থনার মাধ্যমে, অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে বাইবেল পাঠ, বিশেষ অতিথিদের বক্তব্য প্রদান, প্রীতি ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বম জনগোষ্ঠীর সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে থাকছে আরো নানা বর্ণিল আয়োজন। মূলত উদযাপনটি কেবল খ্রিস্ট ধর্ম গ্রহণের শত বছর পূর্তিই নয়, এটি একই সাথে বাংলাদেশের বম, লুসাই এবং পাংখোয়া জনগোষ্ঠীর ধর্ম, শিক্ষা, উন্নত সমাজ ব্যবস্থার পথে অভিযাত্রার মহান সূচনার শত বছর পূর্তিও বটে। ভারত, মায়ানমার ও বাংলাদেশের বম, লুসাই (ভারতে মিজৌ), পাংখোয়া, খুমি সম্প্রদায়ের স্বপ্নদর্শী মিশনারী এডউইন রোল্যান্ডস তার মিশনারী কাজের সাথে সাথে এ সমস্ত জনজাতির লিখিত ভাষা ও সাহিত্যের ভিত্তি স্থাপন করেছিলেন। তার সৃষ্ট লিখিত ভাষাই এখন লুসাই, বম, খুমি এবং পাংখোয়া জনগোষ্ঠীর স্ট্যান্ডার্ড লিখিত ভাষা হিসেবে পরিগণিত এবং ব্যবহৃত। তিনিই ছিলেন মিজোরামের প্রথম শিক্ষা পরিচালক এবং স্কুলের সন্মানিত প্রসাশক।
পূর্বে বম সম্প্রদায় সহ বাংলাদেশের পাংখোয়া ও লুসাইরা প্রকৃতির পূজা করলেও ১৯১৮ সালের পর থেকে খ্রিস্টান মিশনারীদের মাধ্যমে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা শুরু করে। বর্তমানে বমদের শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী। ওয়েলস মিশনারী এডউইন রোল্যান্ডস প্রথম ভারতের মিজোরামে আসেন ৩১ ডিসেম্বর ১৮৯৮ সালে, তরুণ বিদেশী এডউইন রোল্যান্ডস ভাষাবিদ হওয়ায় এবংঅতি দ্রুত নতুন ভাষা আয়ত্বে নিতে পারায় খুব শীঘ্রই মিজোরামে তিনি ’জৌসাপথারা’ অর্থাৎ নতুন মিজৌ সহিব হিসেবে সমাদৃত হন। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত ’থাডো-কুকি পাইওনিয়ার মিশন’ যখন ভারতের মিজোরা, ত্রিপুরা, মনিপুর প্রভুতি এলাকা ছাড়িয়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে মিশন সম্প্রসারণ করে তখন নাম পরিবর্তন করে ’নর্থ ইস্ট ইন্ডিয়া জেনারেল মিশন’ বা এনইআইজিএম করা হয়। ওই মিশনের মাধ্যমেই এডউইন রোল্যান্ডস ১৯১৮ সালের ১২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামে তার খ্রিস্টীয় সুসমাচার প্রচার শুরু করেছিলেন। পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে কিছুদিন পাহাড় বন পেড়িয়ে হাটার পর ১৯১৮ সালের ১২ ডিসেম্বর তিনি প্রথম দেখা পান ভাইরেল নামক একটি বম পাড়ার, সেই পাড়া থেকে তিনি প্রচার শুরু করেন এবং পরে থøাংপি, ফিয়াংপিডুং, পানখিয়াং ইত্যাদি বম পাড়ায় প্রচার কার্য চালিয়ে যেতে থাকেন। বমদের মধ্যে খিস্ট ধর্ম গ্রহণ বাড়লেও বাংলাদেশে প্রথম বমদের খ্রিস্টিয় সভা অনুষ্ঠিত হয় থøাংপি পাড়ায় ২৪ ডিসেম্বর ১৯২৮ সালে বড়দিনকে সামনে রেখে এবং পথম বম চার্চ প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালের ২ রা ফেব্রুয়ারী, চার্চের নাম হয় এভেনজিলিকাল খ্রিস্টিয়ান চার্চ বা ইসিসি। এডউইন রোল্যান্ডস এর মহান কীর্তি তথা স্মৃতিকে অম্লান করতে বম পাড়ায় পাড়ায় তার ভাস্কর্য ও স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।
তিন দিন ব্যাপী আয়োজনকে আরো উৎসব মুখর করতে আসছেন মিজৌরাম এবং মায়ানমারের জনপ্রিয় কন্ঠশিল্পিরা। আইন শৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে রুমা থানার ওসি মো: আবুল হোসেনের পক্ষ থেকে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)