শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ড : আহত ১০
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ড : আহত ১০
শনিবার ● ২০ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ড : আহত ১০

---মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি  :: (৫ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৪মিঃ) গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুত্‍ এলাকায় অবস্থিত মন্ডল গ্রুপের প্রতিষ্ঠান ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের পোশাক তৈরির কারখানায় ১৯ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে৷

২০ আগস্ট শনিবার দুপুর ১টার দিকে (১২ ঘন্টা পর) আগুন নিয়ন্ত্রণে আসে৷ এতে অনত্মত ১০ জন আহত হয়েছেন৷ এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷
আহতরা হলেন- ফায়ার সার্ভিস কর্মকর্তা অপূর্ব বল, ফায়ার সার্ভিস কর্মী নাসির উদ্দিন ও কারখানার কর্মী ওমর ফারুক৷ আহত অন্যদের নাম জানা যায়নি৷ আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিত্‍সা দেয়া হয়েছে৷
কারখানা, ফায়ার সার্ভিস ও শ্রমিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই কারখানার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার সুতার গোডাউন থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়৷ মুহূর্তের মধ্যে আগুন গোডাউনে থাকা সুতার মধ্যে ছড়িয়ে যায়৷ বিষয়টি টের পেয়ে কারখানার শ্রমিকরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে৷ আগুনের তীব্রতা বাড়তে থাকলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়৷

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়৷ তবে আগুনের তীব্রতা বাড়তে থাকলে জয়দেবপুর, টঙ্গী, মির্জাপুর ও সাভার ইপিজেডসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ এদিকে, আগুন নেভাতে গিয়ে কারখানা শ্রমিক ফায়ার সার্ভিসের কর্মীসহ অনত্মত ১০ জন আহত হয়েছেন৷

কারখানার এইচআর অ্যাডমিন সাইফুল ইসলাম রিপন বলেন, রাত সাড়ে ১২টার দিকে কারখানার দ্বিতীয় তলার সুতার গোডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়৷ পরে কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়৷ অগি্নকান্ডের ঘটনায় কারখানার তুলা, সুতা, মেশিনপত্র, কাপড় এবং তৈরি পোশাক, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি৷

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বলেন, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি, জয়দেবপুর ১টি, ইপিজেড ৩টি, টঙ্গী ৩টি, মির্জাপুর ২টি ও ঢাকা থেকে ২টিসহ মোট ১৩টি ইউনিট শনিবার দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে৷ তবে কারখানার ভেতর থেকে অনেক সময় ধরে ধোঁয়া বের হতে দেখা যায়৷

পাঁচ সদস্যের তদন্ত কমিটি 

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুত্‍ এলাকায় অবস্থিত মন্ডল গ্রুপের প্রতিষ্ঠান ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাহেনুল ইসলামকে প্রধান করে গঠিত ওই তদনত্ম কমিটির অন্যরা হলেন- সদস্য সচিব শ্রম অধিদপ্তরের কারখানা পরিদর্শক মোঃ ফরিদ উদ্দিন, শিল্প পুলিশের এক জন প্রতিনিধি, ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি ও দুর্ঘটনাকবলিত কারখানার একজন প্রতিনিধি৷

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাহেনুল ইসলাম কারখানা পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

আর্কাইভ