শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » তিন হাজার কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ভূমিমন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » তিন হাজার কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ভূমিমন্ত্রী
রবিবার ● ১৮ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন হাজার কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ভূমিমন্ত্রী

---

পাবনা প্রতিনিধি :: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালিরা থাকবে মাছে ভাতে৷ তিনি বলেন, যারা জেলে, তাঁতী, কৃষক ও দরিদ্র তারাই মুক্ত বিলের মাছ ধরবে, বিক্রি করে জীবিকা নির্বাহ করবেন ৷ আর যারা চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটেরা, জোর করে মাছ লুট করতে চায় তাদেরকে জালের মধ্যে আটকে রেখে থানায় খবর দিবেন ৷ তিনি সন্ত্রাসী বা লুটেরারা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন ৷
রাতে পাবনার আটঘরিয়ার লক্ষ্মীপুর ইউনিয়নের চত্রার বিল ও মাঝপাড়া ইউনিয়নের দলগাড়ি বিলে ৩ হাজার কেজি দেশীয় মাছের পোনা অবমুক্তকালে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সংশ্লিষ্ট এলাকার মত্‍স্যজীবীদের উদ্দেশে এসব কথা বলেন ৷
মত্‍স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে দরিদ্র মত্‍স্যজীবী ও স্থানীয় মানুষের জন্য সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে মাছগুলো অবমুক্ত করা হয় ৷ চত্রা বিলে ৫ লাখ টাকা ব্যয়ে দু হাজার দুশ পোনা এবং দলগাড়ি বিলে ২ লাখ টাকা ব্যয়ে ৮০০ মাছের পোনা অবমুক্ত করা হয় ৷ এ পোনাগুলো থেকে ৭ থেকে ৮ কোটি টাকার মাছ আহরণ করা সম্ভব হবে বলে বিশেষজ্ঞগণ অভিমত ব্যক্ত করেন ৷
এর আগে মন্ত্রী আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে আটঘরিয়ার ১ হাজার ৪০১ জন জেলের মাঝে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান করেন ৷
মত্‍স্যজীবীদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শরীফ বলেন, জেলেদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক রয়েছেন ৷ তিনি বলেন, সরকারি জলাশয়, জলমহাল ও বিল শুধুমাত্র মত্‍স্যজীবী বা জেলে সমপ্রদায়ের সমন্বয়ে গঠিত সমবায় সমিতিকে ইজারা দেওয়া হয় ৷ প্রকৃত মত্‍স্যজীবী নির্ণিত হবে নিবন্ধন ও পরিচয়পত্রের মাধ্যমে৷ তিনি বলেন, এই পরিচয়পত্র জেলে ও তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মন্ত্রী বলেন, বাংলাদেশের সকল জেলেদের নিবন্ধনের মাধ্যমে মত্‍স্য উপকরণ বিতরণ করা হবে ৷ তিনি বলেন, জেলেদের জন্য সরকারের সুযোগ সুবিধাদি পরিচয়পত্রধারী মত্‍স্যজীবীরা ভোগ করবেন ৷ উল্লেখ্য, সারাদেশে এ পর্যন্ত প্রকৃত মত্‍স্যজীবী পরিচয়পত্র পেয়েছেন ১২ লাখ ৮০ হাজার জেলে পরিবার ৷
উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পাবনা জেলা মত্‍স্য কর্মকর্তা আবদুল জলিল, আটঘরিয়া উপজেলা আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহজাবিন শিরিন পিয়া, আটঘরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা আক্তার নীলা৷ অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী ওয়ারেছ উদ্দীন ৷ আপলোড : ১৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.০৩ মিঃ





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)