রবিবার ● ২৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুরে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৫৩মিঃ) গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক দ্রব্যের একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে৷
২৮ আগস্ট রবিবার সকাল পৌনে ৬টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় একটি দোকানের গুদামে এই অগি্নকাণ্ড ঘটে৷
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, রবিবার সকালে পূর্ব আরিচপুর এলাকায় হাজী কেমিক্যাল্স নামের একটি দোকানের গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে৷ সকাল পৌনে ৬টার দিকে ওই গুদামে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে৷ তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি৷
আল মাহমুদ নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন ওই দোকানের গুদামে ওয়াশিং কারখানায় ব্যবহৃত হয় এমন রাসায়নিকের বেশ কিছু ড্রাম ছিল৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা৷





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন