শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা
রবিবার ● ২৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা

---ষ্টাফ রিপোর্টার :: (১৩ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.২৬মিঃ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, সবার সহযোগিতা ও সঠিক পরামর্শের মাধ্যমে জেলায় বসবাসরত মানুষের সামগ্রীক কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে৷ তিনি বলেন, জেলার উন্নয়নের স্বার্থে পরিষদের প্রতিটি মাসিক ও সমন্বয় সভায় প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকা প্রয়োজন৷ তিনি বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে সমাজের সকলকে সচেতন হতে হবে৷

রবিবার ২৮আগষ্ট সকালে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ কথা বলেন৷

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্তরঞ্জন পাল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ফারুক সুফিয়ান, পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ’সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন৷

সভায় পৌর মেয়র বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজী বন্ধ করতে পারলে এ জেলা পর্যটনখাতে বিশাল মুনাফা অর্জন করতে পারবে৷ অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজী বন্ধে সকলের সহযোগিতা প্রয়োজন৷ তিনি বলেন, এ জেলাকে একটি আধুনিক মডেলের পর্যটন নগরী হিসেবে গড়তে পৌরসভা থেকে একটি মাষ্টার প্ল্যান করা হচ্ছে৷ এ বিষয়ে তিনি জেলা পরিষদের সহযোগিতা কামনা করেন৷ তিনি বলেন, ইতিমধ্যে রাঙামাটি সরকারী কলেজের কলেজ প্রাঙ্গণ থেকে প্রিন্সিপালের বাসভবন পর্যন্ত রাস্তা নির্মাণ ও ২হাজার গাছের চারা রোপন করা হয়েছে৷

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এ বিষয়ে জেলার পাড়ায় পাড়ায় কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে সচেতনতা বাড়ানো হচ্ছে৷ এছাড়া যে সকল শিক্ষার্থী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে তাদের তালিকা জমা দেওয়ার জন্য অনুরোধ জানান৷ তিনি বলেন, গত ২৫ আগস্ট হিন্দু ধর্মালম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সুষ্ঠুভাবে পালিত হয়েছে৷ আগামী ঈদুল আযহা সুষ্ঠুভাবে পালনের লৰ্যে পুলিশ প্রশাসন থেকে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এছাড়া জেলার যেসমস্ত এলাকায় অনৈতিক, অসামাজিক ও সন্ত্রাসী কার্যক্রমের খবর পাওয়া যাচ্ছে তা বন্ধে পুলিশ প্রশাসন সর্বদা কাজ করছে৷ জেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন৷ যে কোন ধরনের উদ্ভুত পরিস্থিতি ও আইন-শৃংখলা রক্ষার প্রয়োজনে সরাসরি পুলিশ বিভাগকে ফোনে জানানোর অনুরোধ জানান তিনি৷

জেলা প্রশাসকের প্রতিনিধি জানান, টিটিসি এলাকার যেসব স্থানে অবৈধ দখল হচ্ছে তা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে৷

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মকর্তা বলেন, জেলার কাউখালী উপজেলায় ফায়ার স্টেশনের কাজ শেষ হয়েছে৷ শীঘ্রই উদ্ধোধন করা হবে৷

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে চলতি মাসের ১৫তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত্‍ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল করা হয়েছে৷

জেলা খাদ্য কর্মকর্তা জানান, বর্তমানে রাঙামাটি খাদ্য ভান্ডারে ৩৪৪১ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে৷
আনসার ভিডিপি’র কর্মকর্তা বলেন, প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম ও দাপ্তরিক কাজ সঠিকভাবে চলছে৷

মত্‍স্য উন্নয়ন কপোরেশন কর্মকর্তা জানান, কাপ্তাই হ্রদে গত ৩মাস যাবত্‍ মত্‍স্য শিকার বন্ধ থাকার পর এ বছর রেকর্ড পরিমান মাছ উত্‍পাদন হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

এছাড়া সভায় উপস্থিত অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের উন্নয়ন কাজের প্রতিবেদন সভায় পেশ করেন৷ চেয়ারম্যান বিভিন্ন বিভাগের সমস্যাবলী সমাধানে পরামর্শ প্রদান করেন ৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)