শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ঢাকা » প্রিন্ট মিডিয়ার এখন অন্তিম সময়
প্রথম পাতা » ঢাকা » প্রিন্ট মিডিয়ার এখন অন্তিম সময়
রবিবার ● ২৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রিন্ট মিডিয়ার এখন অন্তিম সময়

---অনলাইন ডেস্ক :: গত ৭ আগস্ট আন্তর্জাতিক চ্যানেল এইচবিও’র এক কমেডি শো’র উপস্থাপক জন অলিভার ‘লাস্ট উইক টু নাইট’ অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়ার ভবিষ্যত নিয়ে এক রিপোর্ট উপস্থাপনা করেন। অলিভার ১৯৭৬ সালে ‘ওয়াটারগেট’ কেলেঙ্কারি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনমূলক চলচ্চিত্র ‘অল দ্য প্রেসিডেন্ট’স মেন’এ অভিনয়ও করেন। সাংবাদিকতার মূল অর্থ ছিল কোন ঘটনার ময়না তদন্ত করে পিছনের অনেক তথ্য ওঘটনার উপস্থাপনা, কিন্তু প্রযুক্তির উন্নতির ফলে প্রিন্ট মিডিয়ার যুগ অনেকটা প্রাচীন হয়ে গেছে এবং অনলাইন পত্রিকা সে জায়গা দখল করে নিচ্ছে। এখন আর পাঠকরা পত্রিকার আশায় বসে থাকে না কোন ঘটনা জানার জন্য। ডিজিটাল প্রযুক্তিতে প্রতিমুহূর্তে খবরই পাঠক গোগ্রাসে গিলছে।

জন অলিভার এক রিপোর্টে দেখান ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ডিজিটাল মিডিয়া বিজ্ঞাপন থেকে রাজস্ব আদায় করেছে ২ বিলিয়ন ডলার যেখানে এইএকই সময়ে প্রিন্ট মিডিয়া লোকসান করেছে ৩০ বিলিয়ন ডলার। তবে ফোর্বস ম্যাগাজিনের এক রিপোর্টে দেখা যায় ২০০৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিন্ট মিডিয়ার সামগ্রিক আয় ছিল ২.৬৪ বিলিয়ন মার্কিন ডলার যা ২০১০ সালে প্রায় দ্বিগুণ বেড়ে৪.৩৭ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ওয়াশিংটন পোস্ট-এর সম্পাদক মার্টি বেরন বলেন, ‘ডিজিটাল মিডিয়ার প্রভাবে এখন প্রিন্ট মিডিয়াকেও বহুমূখী দ্বায়িত্ব নিতে হচ্ছে, বিশেষ করে প্রত্যেক প্রিন্ট মিডিয়ারই একটি অনলাইন সংস্করণ রাখতে হচ্ছে যাতে পাঠকরা অন্য দিকে ছুটে না যায়। অলিভার তার অনুষ্ঠানে কোটিপতি ব্যবসায়ী স্যামজেলের কথা বলেন যিনি ২০০৭ সালে লস এঞ্জেলস টাইমস, শিকাগো ট্রিবিউন এবংঅর্নাল্ডো সেন্টিনেল-এর মত সব মিডিয়া কিনে নেন। সে সময় সাংবাদিকদের জেল বলেছিলেন, ‘সাংবাদিকতায় প্রতি আমার আগ্রহ খুবই সহজ, আমি টাকা বানাতে চাই এবং এজন্যই আমি আপনাদের বেতন দিয়ে রেখেছি।’ এখানে জেলের মূল কথা ছিল পাঠক যা চায় সাংবাদিকদের তা-ই করতে হবে।

২০১৩ সালে অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজস দ্য ওয়াশিংটন পোস্ট কিনে নেন এবং এখন পর্যন্ত সেখানকার সাংবাদিকরা সুখেই রয়েছে কারণ পেশাদারিত্বের ক্ষেত্রে জেফকারও ওপর হস্তক্ষেপ করেননি বরং ডিজিটাল পাঠকদের কথা চিন্তা করে আকর্ষনীয়গেম ও ফিচার প্রিন্ট মিডিয়ায় যোগ করেছেন।

তবে এশিয়ায় ডিজিটাল মিডিয়া এখনও প্রিন্ট মিডিয়ার স্থান সেভাবে দখল করতেপারেনি। ভারতে এক সেমিনারে বলা হয় আগামী ১০-১৫ বছরের মধ্যে প্রিন্ট মিডিয়া আরও শক্ত অবস্থানে যাবে। ২০১৫ সালে ভারতে প্রিন্ট মিডিয়া ৫.৮ শতাংশ বৃদ্ধি পায়। দেশটিতে ১ লাখের বেশি পত্রিকার রেজিষ্ট্রেশন আছে এবং প্রতিদিনই দেশটিতে ১শ’রবেশি আবেদন জমা পড়ছে এবং কর্তৃপক্ষ মাসে প্রায় সাড়ে ৩শ পত্রিকার অনুমোদন দিচ্ছে। ফোর্বস-এর রিপোর্টে বলা হয় আগামী কয়েক বছরে ভারতে প্রিন্ট মিডিয়ার প্রবৃদ্ধি হবে ১২ থেকে ১৪ শতাংশ, কারণ ভারতে মধ্যবিত্ত শ্রেণী বেড়ে যাওয়ায় সংবাদপত্র পাঠকের সংখ্যা বাড়ছে এবং ইন্টারনেটের সুবিধা সেসব শ্রেণীর কাছে এতটা সহজলভ্য না হওয়ায় তারা প্রিন্ট মিডিয়ার ওপরই নির্ভর করে থাকে। ভারতের ‘টাইমস অব ইন্ডিয়া’, ‘ইন্ডিয়া টাইমস’ এবং ‘দ্য হিন্দু’ বিজ্ঞাপন বাবদ তাদের আয় এখন পর্যন্ত ঠিকই রেখেছে, কিন্তু কতদিনই বা তারা এ আয় ধরে রাখতে পারবে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে।

অনেকে বিশ্লেষকই মন্তব্য করেছেন প্রিন্ট মিডিয়ার এখন অন্তিম সময়। তবে অনেকেই আবার তা মানতে নারাজ, তাদের মতে প্রিন্ট মিডিয়ার সময় কখনও শেষ হবে না বরংগতির পরিবর্তন হবে। ‘টাইমস অব ইন্ডিয়া’ প্রকাশক বিসিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক বিনিত জৈন বলেন, ‘পাঠকদের চাহিদা অনুযায়ী আমাদেরও অনেক পরিবর্তন আনতে হয়েছে পত্রিকা সাজাতে, আমরা খাঁটি কোন খবরের বদলে এখন মজার কোন ভিডিও ও ছোট ছোট বিনোদনের খবরের ওপর জোর দিচ্ছি বেশি।’ যদি এমন ধারা চলতে থাকে তাহলে মূল সাংবাদিকতার কি হবে ? অনুসন্ধানী রিপোর্ট হয়তস্থান পাবে না এবং সাংবাদিকরাও কোন ঘটনার ময়না তদন্ত করতে আগ্রহ পাবে না। ডিজিটাল মিডিয়া এখন প্রিন্ট মিডিয়ার স্থান যেভাবে আগ্রাসী ভঙ্গিতে দখল করে তাহলে হয়ত প্রিন্ট মিডিয়ার ধরনই একেবারে বদলে যাবে।





ঢাকা এর আরও খবর

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)