শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ঢাকা » পোষা পাখি (সাংবাদিক)
প্রথম পাতা » ঢাকা » পোষা পাখি (সাংবাদিক)
রবিবার ● ২৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পোষা পাখি (সাংবাদিক)

---
তুষার আবদুল্লাহ :: ২৮ আগষ্ট : আমরা সকলেই দাসত্ত্ব বরণ করেছি। সকলেই বলতে নিজের পেশার মানুষের কথা বলছি। সাংবাদিকতা এখন আর কোনো মুক্ত পেশা নয়। আমরা নিজেদের যে গণমাধ্যম কর্মী বলে পরিচয় দিচ্ছি বা দেই, সেখান থেকে ‘গণ’ শব্দটি অনেক আগেই ‘হত্যা’র শিকার হয়েছে। মাধ্যম শব্দের পাশে এসে জায়গা করে নিয়েছে ‘ক্ষমতা’।

এই ক্ষমতার আবার দুটি উৎস, রাষ্ট্র এবং পুঁজি। বিশ্ব জুড়েই গণমানুষের কথা বলার যে ভাণ ধরে আছে ‘গণ’মাধ্যমগুলো, তাদের সবাই পুঁজি দ্বারা নিয়ন্ত্রিত। পুঁজির পাহারাদার তেজি ‘অ্যালসেশিয়ান’ বলা যেতে পারে। আমরা যারা বাংলাদেশে নানা ভঙ ধরা গণমাধ্যমে আছি, তাদের কয়জন সেই করপোরেট পুঁজির বাইরে আছি? কতিপয় হয়তো অ্যালসেশিয়ানের মতো চিৎকার করছে। বাকিরা সরাইলের ‘সারমেয়’র মৃদু আওয়াজে ক্ষমতা বা পুঁজির জয়গান করি।

রাষ্ট্রীয় ক্ষমতার চর্চাকারী মালিক যারা (সকল ক্ষমতার উৎস জনগণ বলে মিছেই প্রতারণা করি), সেই রাজনীতির মানুষেরা জানেন কতো স্বল্পমূল্যে বা ছল চাতুরিতে ‘গণ’মাধ্যমের শ্রমিকদের নিজেদের শ্রমিক করে তোলা যায়। এজন্য খুব দামি বেকারির রুটি বা ভাল প্রজাতির সুস্বাদু কলার প্রয়োজন হয় না।

সস্তা বিস্কুট নিয়ে এদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যা দেখে রাষ্ট্র ক্ষমতা মুচকি হাসে। বিনোদিতও হয়। সাংবাদিকদের এই তুষ্ট করার কৌশলটা জেনে গেছে তৃণমূলের ক্ষমতার মালিকরাও। তাই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে ইউনিয়নের সাধারণ সদস্য, একই কৌশলে সাংবাদিকদের মুঠোয় রাখছে।

সাংবাদিকরাও খুশি সস্তা বিস্কুটে তৃপ্তির ঢেঁকুর তোলে তারা। করপোরেট পুঁজির কাছে তো আরো বড় মওকা আছে। চাকরির আকালের দেশে সবাই দলে দলে গিয়ে নিজেরাই করপোরেট দাসের খাতায় গিয়ে নাম লেখাচ্ছে। তবে একথা সত্যি দাস হিসেবে আমরা কিন্তু বিশ্বস্তের চেয়েও বেশি কিছু। কারণ যতোটা পাই, তারচেয়ে কয়েক গুণ জোরে চিৎকার করে প্রশস্তি গাই। করপোরেট প্রভুরা আমাদের দিয়ে তাদের তৈরি সুরে ঘেউ ঘেউ করিয়ে নিতে পারেন।

এই বাস্তবতায়, শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর রামপাল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আমাদের স্বজাতিরা যে পারফরমেন্স দেখিয়েছেন, তাতে আমি বিস্মিত হইনি। বরং মান ধরে রাখার প্রদর্শন দেখতে পেয়ে স্বস্তি বোধ করেছি। বর্তমান প্রধানমন্ত্রী যখন ১৯৯৬ সালে ক্ষমতায় ছিলেন, ২০০৯ সালে ক্ষমতায় ছিলেন, তিনি যখন বিরোধী দলে ছিলেন তখনও স্বজাতিরা তাকে ঘিরে মাতম করে গেছেন অন্ধভাবেই।

একই ভাবে বেগম খালেদা জিয়া যখন ১৯৯১ সালে, ২০০১ সালে ক্ষমতায় ছিলেন, বিরোধী দলে ছিলেন এবং এখন সংসদের বাইরে থাকা অবস্থাতেও তিনি একই ধ্বনি দ্বারা পুলকিত হয়ে আছেন।

রাষ্ট্রের ক্ষমতায় যারা আছেন, এবং যাদের হাতে করপোরেট পুঁজি উভিয় পক্ষই কিন্তু আমাদের এই ‘ছেলেমানুষী’ দেখে আনন্দিত হন। আমাদের ‘পোষা’প্রানী সুলভ ক্রীড়া তা্দের বিনোদন দেয়। তারা জানেন এই ‘পোষা’প্রাণীরা যার হাতের ‘রুটি-কলা’দেখবে তারই নাম জপবে।

আমি ব্যক্তিগত ভাবে দেখেছি –‘পোষা প্রানী’রূপ সাংবাদিকদের নিয়ে খেলাধূলা শেষে তাদের অভিব্যক্তি। রাষ্ট্রীয় ও করপোরেট ক্ষমতা আমাদের বিশ্বাস করে না, নিজের মনে করে না। আমরা নিতান্তই তাদের ‘খাঁচার পাখি’।

খাঁচার লাভ বার্ড ভেবে আবার কেউ আনন্দে অক্কা পেলে মুশকিল!

তুষার আবদুল্লাহ : বার্তা প্রধান, সময় টিভি। সূত্র : পরিবর্তন





ঢাকা এর আরও খবর

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)