মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রিভিউ খারিজের রায় শুনেছেন মীর কাসেম
রিভিউ খারিজের রায় শুনেছেন মীর কাসেম
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১২মিঃ) গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দি মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলী রিভিউ আবেদন খারিজের রায় শুনেছেন৷
কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, তার রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখার রায় শুনেছেন মীর কাসেম আলী৷
জেলার বলেন, ‘তার কাছে থাকা ছোট একটি রেডিও’র মাধ্যমে এ রায় শুনতে পান৷ পরে আমরাও এ রায়ের বিষয়টি তাকে জানাই’৷
তবে আদালত থেকে কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে তাকে পড়ে শোনানো হবে বলেও জানান নাশির আহমেদ৷
প্রসঙ্গত, ৩০ আগষ্ট মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ৷ মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা