শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা ২৪
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা ২৪
শনিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা ২৪

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৭মিঃ) গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়ল্স লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে৷ এখনো ভবনের ভেতরে অনেকে আটকে পড়ে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ৷ তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে৷ বিকাল ৪টা পর্যন্ত আগুন নিয়নত্মণে আসেনি৷

এ ঘটনায় আহত ও অগি্নদগ্ধদের ঢাকা, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ভয়াবহ এ দুর্ঘটনায় কারখানার ৪ তলা একটি ভবন ধসে পড়েছে৷ হেলে পড়েছে পাশের একটি ৩ তলা ভবন৷ বেলা ১টার দিকে পাশের একটি ৬তলা ভবনেও আগুন ছড়িয়ে পড়ে৷

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, সদর দপ্তর, মিরপুর এবং উত্তরাসহ আশে-পাশের ফায়ার স্টেশনের ২৩ টি ইউনিটের কর্মীরা৷

১০ সেপ্টম্বর শনিবার ভোর ৬টার দিকে টাম্পাকো ফয়ল্স নামের ঐ কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে৷ বিস্ফোরণের পর ভয়াবহ আগুন কারখানা ভবনের সর্বত্র ছড়িয়ে পড়ে৷

ঘটনার কারণ অনুসন্ধানে গাজীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদনত্ম কমিটি গঠন করা হয়েছে৷

এদিকে বিস্ফোরণ ও অগি্নকা-ের ঘটনায় কারখানা থেকে ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি ৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন৷

টঙ্গীতে নিহতরা হলেন-সোলাইমান (৩০), হান্নান (৬২), ইদ্রিস (৪০), আল-মামুন (৪০), শংকর সরকার (২৫), জাহাঙ্গীর (৫০), সুবাস চন্দ্র (৪০), রফিকুল ইসলাম (২৮), রেদোয়ান (৩৫), জয়নুল (৩৬), আনোয়ার আলী (৩৫), আনিসুর রহমান (৪০), রাজেশ (২০) ও রাশেদ (২৭) ও আরও অজ্ঞাত পরিচয় ৩ জনের এর লাশ উদ্ধার করে টঙ্গী হাসপাতালে পাঠানো হয়৷ এ ছাড়া ভবন ধসে নিহত টঙ্গীর আসমা বেগমের (২২) লাশ তার স্বামী সুমন বাড়িতে নিয়ে গেছেন৷

অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন- আনোয়ার হোসনে (৪০), ওয়াহিদুজ্জামান স্বপন(৩৫), দেলোয়ার হোসেন (৪০) ও তাহমিনা আক্তার (২০) ও আশিক (১২)৷ ঢামেক হাসপাতালে মোট ২৩ জনকে ভর্তি করা হয়েছিল৷ এদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজন৷ ৩ জন প্রাথমিক চিকিত্‍সা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন৷

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পারভেজ হোসেন জানান, টঙ্গী হাসপাতালে ১৭ জনের লাশ আছে৷

শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, জেলা পুলিশ সুপার হারম্নন অর রশিদসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন৷

গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম বলেছেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট রায়হেনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদনত্ম কমিটি গঠন করেছে জেলা প্রশাসন৷ তাছাড়া নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দিয়েছেন৷

নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ টাকা অনুদানের ঘোষণা
গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা দেবে সরকার৷

শনিবার দুপুরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ তথ্য জানিয়েছেন৷

---

প্রতিমন্ত্রী বলেন, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হবে৷

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ রফিকুজ্জামান নিশ্চিত করেছেন, সকাল ৬ টার দিকে টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিষ্ফোরন থেকে আগুনের সূত্রপাত হয়েছে৷

টঙ্গী ৫০শয্যা হাসপাতালের আবাসিক চিকিত্‍সক মোঃ পারভেজ মিয়া আরও জানান, আগুনে দগ্ধ ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে অনেকের৷

গুরম্নতর আহত ফয়েল কারখানাটির শ্রমিক রম্নবেল জানান, তারা ভোরে কাজে যোগদানের পর পরই কারখানার বয়লার বিস্ফোরিত হয়৷ কারখানাটিতে পস্নাষ্টিক পেপারে প্রিন্টিং কাজ করা হয় বলেও জানান তিনি৷ কারখানার তিন শতাধিক শ্রমিক ৩টি পালায় কাজ করে৷ সেই হিসেবে বলা যায় সকালে দুর্ঘটনার সময় কমপক্ষে শতাধিক শ্রমিক কর্মরত ছিলো৷

দুটি তদন্ত কমিটি গঠন:
গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ফয়ল্স ও কেমিক্যাল দ্রব্য প্রসত্মতকারী কারখানায় বয়লার বিস্ফোরণে ২৪ জন নিহতের ঘটনায় দুটি তদনত্ম কমিটি গঠন করা হয়েছে৷ গাজীপুর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদনত্ম কমিটি দুটি গঠন করা হয়৷

এ ঘটনায় প্রথমে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদনত্ম কমিটি গঠন করে জেলা প্রশাসন৷ পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি তদনত্ম কমিটি গঠন করা হয়৷

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে গাজীপুর জেলা পরিষদে এ তদনত্মের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে৷ গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম তদসত্ম কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন৷

অপরদিকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বদিউজ্জামানকে প্রধান করে ৫ সদস্যের তদনত্ম কমিটি গঠন করা হয়৷ ফায়ার সার্ভিসের পরিচালক প্রশাসন আনিস মাহমুদ এ তদনত্ম কমিটি গঠন করে৷ আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদনত্মের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে৷

মালিক লাপাত্তা, কারখানার কোনো তথ্য নেই
ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীর টাম্পাকো ফয়ল্স লিমিটেড সম্পর্কে কোনো তথ্যই নেই সরকারের কাছে৷ কারখানার মালিকও কোনো যোগাযোগ করেননি৷

বিএনপির সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন লেচু মিয়া কারখানাটির মালিক বলে জানিয়েছেন কারখানার পাশের বাড়ির মালিক ওমর আলী মাতবরের মেয়ে আনোয়ারা বেগম৷

কারখানাটির অনুমোদন বা কবে পরিদর্শন হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু৷

আগুন লাগার পর ঘটনাস্থলে এসে প্রতিমন্ত্রী বলেন, কারখানাটির তথ্য আমাদের কাছে নেই৷ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি৷

কারখানাটি পরিদর্শন করা হয়েছি কি-না প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারা দেশে এতো কারখানা তো পরিদর্শন সম্ভব না৷

শ্রমসচিব মিকাইল শিপার বলেন, এখন পর্যনত্ম কারখানাটি সম্পর্কে বিসত্মারিত তথ্য জানা যায়নি৷ মালিকপক্ষ কোনো যোগাযোগ করেনি৷

শ্রম পরিদফতরের প্রধান কার্যালয় রাজধানীর কারওয়ানবাজার থেকে আসা দু’জন কর্মী বলেন, এ কারখানার তথ্য গাজীপুর জেলা অফিসে থাকার কথা৷ তবে গাজীপুর অফিস থেকে তাদের কাছে কোনো তথ্য দেওয়া হয়নি৷

বয়লার বিস্ফোরণে অগি্নকান্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে৷ তাদের মধ্যে টঙ্গী হাসপাতালে ১৯ জন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫ জনের লাশ রয়েছে৷

১০ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টার দিকে গাজীপুরের টঙ্গীর বিসিক মোড়ে টাম্পাকো নামে ওই ফয়ল্স তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে এখন পর্যনত্ম ২৪ জন নিহত হয়েছেন৷ মারাত্মক দগ্ধ অবস্থায় ঢামেক ও টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় অর্ধশত শ্রমিককে৷ যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক৷





আর্কাইভ