শনিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » বিশ্বকাপ ভলিবল এর বাছাই পর্বে অংশ নিতে কিরগিজস্থান যাচ্ছে বাংলাদেশ ভলিবল দল
বিশ্বকাপ ভলিবল এর বাছাই পর্বে অংশ নিতে কিরগিজস্থান যাচ্ছে বাংলাদেশ ভলিবল দল

ক্রীড়া প্রতিবেদক :: (২৬ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৪মিঃ) আগামী ১২-১৯ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত কিরগিজস্থানে অনুষ্ঠিত হবে “বিশ্বকাপ ভলিবল প্রতিযোগিতা-২০১৮” এর জোনাল বাছাই পর্ব৷ জোনাল বাছাই পর্বে অংশ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ভলিবল দল আগামীকাল ১১সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১১টায় ফ্লাই-দুবাই এয়ার লাইন্সের বিমানযোগে কিরগিজস্থানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে৷ জাতীয় ভলিবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পটি সার্বক্ষনিকভাবে পর্যবেক্ষণ করছেন ভলিবল ফেডারেশনের যুগ্ন সম্পাদক এ্যাড. ফজলে রাবি্ব বাবুল৷ “বিশ্বকাপ ভলিবল প্রতিযোগিতা-২০১৮ ” এর জোনাল বাছাই পর্বে এ অংশ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশন চুড়ান্তভাবে জাতীয় ভলিবল দলের ১৫ জন সদস্যকে মনোনিত করেছেন৷ দলের সদস্যরা হলেন :
খেলোয়াড়ের নাম পদবী : ১ মোহাম্মদ নুরুল আলম টুটুল টিম ম্যানেজার, ২ মোঃ গোলাম রসুল খান প্রধান প্রশিক্ষক, ৩ মাসুদ হাফিজ সহঃ প্রশিক্ষক, ৪ সাঈদ-আল জাবীর (অধিনায়ক) খেলোয়াড় ৫ মোঃ শফিকুর রহমান খেলোয়াড় ৬ মোহাম্মদ কায়সার হামিদ খেলোয়াড়, ৭ মাসুদ হোসেন খেলোয়াড়, ৮ মোঃ মহসিন উদ্দিন খেলোয়াড়, ৯ মোহাম্মদ হুমায়ন কবীর খেলোয়াড়, ১০ মোঃ সাইদুজ্জামন খেলোয়াড়, ১১ মোঃ সোহেল রানা খেলোয়াড়, ১২ শ্রী নারায়ন দেবনাথ খেলোয়াড়, ১৩ মোঃ ফকরুদ্দিন খেলোয়াড়, ১৪ সৈয়দ আতিকুর রহমান খেলোয়াড় ও ১৫ মোহাম্মদ ইমরান হায়দার খেলোয়াড়।
বাছাই পর্ব শেষে শেষে আগামী ১৯ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ জাতীয় ভলিবল দল ঢাকায় ফিরে আসার কথা রয়েছে৷





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন