সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের কন্ঠশিল্পী মনির খানের সাথে এলাকাবাসীর সাক্ষাত
ঝিনাইদহের কন্ঠশিল্পী মনির খানের সাথে এলাকাবাসীর সাক্ষাত
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুর তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান৷ ঈদ পরবর্তী ১৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর এই তিন দিন মহেশপুরের থানা-পৌরসহ সর্বসত্মরের মানুষের সঙ্গে তিনি দেখা ও কুশল বিনিময় করেন৷
এসময় মহেশপুরের কাজীরবেড়, নাটিমা, বাঁশবাড়ীয়া, সামান্তা, পান্তাপাড়া, শ্যমকুড়, ন্যপা, যাদপপুর ও মান্দারবাড়িয়াসহ বিভিন্ন এলাকার মানুষ মনির খানকে একনজর দেখার জন্য ভিড় করে করে৷ মনির খানও তাদেরকে কাছে পেয়ে আবেগে অপ্লুত হয়ে পড়েন৷
জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের জন্যই কাজ করে যেতে চাই৷ আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে৷
আমি গানের মানুষ৷ গানের মাধ্যমেই আপনাদের এতটা ভালোবাসা পেয়েছি৷ আর এত ভালোবাসা নিয়ে আমি রাজনীতির মাধ্যমেও আপনাদের সঙ্গে চলতে চায়৷ সুস্থ ধারার রাজনীতি নিয়েই সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাব৷
মনির খান আরো বলেন, মহেশপুর কোটচাঁদপুরের সকল মানুষের ভালোবাসা নিয়ে দলের অভ্যন্তরিণ সকল কোন্দল বিভেদ ভুলে সকলকে সামনে এগিয়ে নিয়ে যাবো৷





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ