বৃহস্পতিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » আহ্সানউল্লাহ মাস্টার হত্যা মামলায় দুই আসামি মুক্ত
আহ্সানউল্লাহ মাস্টার হত্যা মামলায় দুই আসামি মুক্ত

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ) গাজীপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শহীদ আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার দুই আসামি মুক্তি পেয়েছেন৷ তারা হলেন- টঙ্গীর আউচপাড়া এলাকার আজহার উদ্দিন সরকারের ছেলে রাকিব উদ্দিন ওরফে পাপ্পু সরকার এবং টঙ্গীর মরকুন এলাকার আব্দুল বারেকের ছেলে আয়ুব আলী৷
উচ্চ আদালত থেকে খালাসের রায় পাওয়ার পর ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তারা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি লাভ করেন৷
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোঃ নাশির আহমেদ জানান, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ওই দুইজনের ৩০ বছর করে কারাদন্ড দেন আদালত৷ পরে উচ্চ আদালতে রিভিউ করলে আদালত তাদের দুইজনকে মামলা থেকে খালাস প্রদান করেন৷ আদালতের কাগজপত্র যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়৷ তারা দুজন ১২ বছর কারাগারে বন্দি ছিলেন৷
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহসানউল্লাহ মাস্টারকে৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন