শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » রাঙামাটিতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
প্রথম পাতা » খাগড়াছড়ি » রাঙামাটিতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

---

ষ্টাফ রিপোর্টার :: (১৩ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৩মিঃ) রাঙামাটিতে ১০ম বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৬ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ রাঙামাটি জেলা প্রাণীসম্পদ বিভাগের আয়োজনে ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে সদর উপজেলা প্রাণীসম্পদ অফিস চত্বর থেকে এক র‌্যালী বের হয়৷ র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আসামবস্তি জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ ভবনের কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়৷

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাণী সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ৷
এ সময় সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন, জেলা পিগ ফার্মের সহকারী পরিচালক ডাঃ উত্তম কুমার দাস, সরকারী হাঁস মুরগী খামারের ব্যবস্থাপক ডাঃ অমর জ্যোতি চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিৰণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মলিস্নক, জেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন দেবরাজ চাকমা’সহ প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সত্মরের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন৷

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, জলাতঙ্ক হল এমন এক মারাত্মক রোগ যার ফলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্থ হয়৷ জলাতঙ্কের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায়৷ বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কুকুর ও অন্যান্য পশুর কামড়ে জলাতঙ্ক সংক্রমণের আশংকা সবচেয়ে বেশী৷ তাই অভিভাবকদের এবিষয়ে সচেতন হতে হবে৷ মাঠকর্মী, সচেতন মহল ও জনপ্রতিনিধি নিয়ে সচেতনতামূলক সভা করার জন্য সংশ্লিষ্ট কর্মকতাদের পরামর্শ দেন তিনি৷ তিনি বলেন, তাদের মাধ্যমেই এ সচেতনতামূলক বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে৷ তিনি বলেন, তৃণমূল পর্যায়ের জনগণের কাছে জলাতঙ্ক রোগের সচেতনতা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে৷

সভাপতির বক্তব্যে প্রাণী সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, কুকুর ও বিভিন্ন পশু থেকে মানুষের মধ্যে ক্ষতের মাধ্যমে বা আঁচড়ের মাধ্যমে বা সরাসরিভাবে লালার মাধ্যমে জলাতঙ্ক রোগ হয়৷ কুকুরের কামড় বা অাঁচড়ের সাথে সাথে ক্ষত স্থানে সাবান ও পানি দিয়ে অন্তত ১৫মিনিট ধুয়ে রাখতে পারলে সংক্রমণের আশংকা কমে যায়৷ এ সচেতন বার্তাগুলো আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জানাতে হবে৷ বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জলাতঙ্ক রোগ ও এর প্রতিরোধ এবং টিকা গ্রহণ সম্পর্কে ধারণাগুলো প্রদান করতে তিনি প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান৷





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ