সোমবার ● ৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রধানমন্ত্রীকে ফেসবুকে হত্যার হুমকী ও বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি: আদালতে মামলা
প্রধানমন্ত্রীকে ফেসবুকে হত্যার হুমকী ও বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি: আদালতে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৫মিঃ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোষ্ট দেওয়ায় ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন এক আইনজীবি৷
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাড. মো: আব্দুর রশিদ এ মামলাটি করেন৷ আদালত মামলাটি সরাসরি এজাহার হিসেবে গন্য করার জন্য ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন৷
মামলার বিবরণে জানা যায়, ২৫ সেপ্টেম্বর রাত ১০ টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী তার ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাঙ্গচিত্র বানিয়ে পোষ্ট করেছেন৷
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন৷ এ ঘটনায় ২ অক্টোবর রবিবার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত) ২০১৩ এর ৫৭ ধারা মোতাবেক মামলাটি দায়ের করেন ঐ আইনজীবি৷
বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিজ্ঞ বিচারক এস এম মনিরুজ্জামান মামলাটি এজাহার হিসেবে গন্য করার জন্য ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা