বুধবার ● ৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাবতলীর ছাত্রদল নেতা সেন্টু জেল হাজতে
গাবতলীর ছাত্রদল নেতা সেন্টু জেল হাজতে
বগুড়া প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মিঃ) বগুড়ার গাবতলী মডেল থানা হামলা ও ভাংচুর ঘটনা মামলা’য় রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল ইসলাম সেন্টু (৩৫) কে ফের বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে৷
জানা যায়, গাবতলী মডেল থানা হামলা ও ভাংচুর ঘটনায় ছাত্রদল নেতা ময়নুল ইসলাম সেন্টু ওরেন্টভুক্ত আসামী হওয়ায় ৫ অক্টোবর বুধবার বগুড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিনের আবেদন না মুঞ্জুর করে তাঁকে জেল হাজতে প্রেরন করেন ৷ সেন্টু রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত জিয়ারম্নল হোসেন আলমের পুত্র৷ এদিকে সেন্টু’র বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট, ভিক্তিহীন, হয়রানী, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে জামিনে নিঃশর্ত মুক্তি’র দাবি জানিয়ে বিবৃত্তি প্রদান করেছেন রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, গাবতলী থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হয়রত আলী প্রমূখ৷ নেতৃবৃন্দরা অবিলম্বে সেন্টু’র বিরম্নদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি’র দাবি জানান৷ এছাড়াও ইতিপূর্বেও গত ৫জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার ঘটনায় গাবতলী সোনারায়ের সাবেকপাড়া দোলোয়ারীয়া দাখিল মাদ্রাসা ১২নং ভোট কেন্দ্রে সরকারী কর্মকর্তা’দের ভোটগ্রহনে বাঁধা প্রদান ও আতংক সৃষ্টি করার অভিযোগে ছাত্রদল নেতা ময়নুল ইসলাম সেন্টু’কে গ্রেফতার’সহ বিভিন্ন মামলা’য় একাধিক বার গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছিল৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা