শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ষ্টুডিও মালিককে গলা কেটে হত্যার চেষ্টা
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ষ্টুডিও মালিককে গলা কেটে হত্যার চেষ্টা
বুধবার ● ৫ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ষ্টুডিও মালিককে গলা কেটে হত্যার চেষ্টা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২২মি.) গাজীপুর মহানগরের জিরানি বাজারে সুব্রত চন্দ্র সরকার শুভ (৩০) নামের এক ষ্টুডিও মালিককে দুর্বৃত্তরা গলা কেটে হত্যার চেষ্টা করেছে৷

৩ অক্টোবর সোমরার দুপুরে জিরানী বাজার এলাকার সাথী ষ্টুডিওর ভিতরে ঘটনাটি ঘটেছে৷ আহত সুব্রত চন্দ্র সরকার কালিয়াকৈর উপজেলার কুতুব দিয়া গ্রামের সুভাষ চন্দ্র সরকারের ছেলে বলে জানা গেছে৷ সে জিরানি বাজার এলাকায় নুরুল ইসলামের বাড়ীতে ভাড়া থেকে স্টুডিও ব্যবস্থা করতো৷

এলাকাবাসী ও সুব্রত চন্দ্র সরকারের পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে অজ্ঞাত তিন যুবক ছাত্র বেশে ষ্টুডিও এর ভিতরে ঢুকে৷ পরে একজন হাফ ছবি তোলার জন্য সুব্রতকে ডাকেন৷ পরে সুব্রত চন্দ্র সরকার অজ্ঞাত তিন যুবকের একজনের ছবি তুলতে প্রস্তুত হলে তখন পিছনে থাকা দুই যুবক প্রথমে সুব্রতকে গলা চেপে ধরে৷ পরে চুপচাপ থাকার জন্য গলায় একটি চাপাতি দিয়ে আঘাত করতে থাকে৷ এক পর্যায় তিন যুবক ঝাপটে পড়ে সুব্রতের উপর৷ পরে সুব্রতের ডাক-চিত্‍কারে আশপাশের লোকজন এগিয়ে আসলে এক যুবক তার ব্যবহারের একটি স্কুল ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়৷

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুত্ব আহত সুব্রত চন্দ্র সরকারকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন৷

এদিকে জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ীর পুলিশ উদ্ধারকৃত ব্যাগ থেকে সাভার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সোহান নামের এক শিক্ষার্থীর পরিচয়, স্কুল ড্রেস, কসটেপসহ ২টি চাকু উদ্ধার করেন৷

সুব্রত চন্দ্র সরকারের জ্যাঠাতো বড় ভাই লিটন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই৷ পরে রক্তাক্ত অবস্থায় সুব্রতকে উদ্ধার করে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করি৷

চক্রবর্তী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি৷ ওই যুবক চিকিত্‍সা করে এসে মামলা দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)