শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণের অভিযোগ
প্রথম পাতা » করোনা আপডেট » বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণের অভিযোগ
বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণের অভিযোগ

---বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ পাওয়া গেছে ৷ ওষুধের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ রোগীদের অভিভাবকদের কাছে ধরা পড়লে নিরবে সমাধান করে দেন কর্মকর্তা৷ সেই সাথে কমপ্লেক্সে আগত রোগীদের চিকিস্যা অবহেলারও অভিযোগ ওঠেছে ৷ সঠিক চিকিত্‍স্যা না পেয়ে অভিভাবকরা রোগীদের নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন ৷ তবে কর্তব্যরত ডাক্তার বলছেন তাদের সাধ্য অনুযায়ি রোগীদের চিকিত্‍স্যা দিচ্ছেন ৷

এক শিশু রোগীর অভিভাবক আব্দুল জলিল জানান, তার বাড়ি কমপ্লেক্সে পাশ্ববর্তি কাদিপুর গ্রামে ৷ গত মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্স ‘রাফি’ নামের তার ৬বছরের শিশু পুত্রকে নিয়ে চিকিত্‍স্যার জন্য যান ৷ ডাক্তার পরিক্ষা করে স্লীপে একটি সিরাপ লিখেন৷ ওই স্লীপ নিয়ে ওষুধ বিতরণ কৰে গেলে সেখান থেকে একটি সিরাপ তার হাতে দেয়া হয়৷ ওই সিরাপটি আব্দুল জলিল বাড়িতে নিয়ে দেখতে পারেন প্রায় তিন মাস পূর্বে এই সিরাপের মেয়াদ শেষ হয়েছে৷ ৫ অক্টোবর বুধবার ওই মেয়াদোত্তীর্ণ সিরাপটি তিনি স্বাস্থ্য কর্মকর্তার কাছে নিয়ে গেলে স্বাস্থ্য কর্মকর্তা সিরাপ রেখে তাকে বিদায় করে দেন৷ তেমনি করে আজিজনগর গ্রামের লোকমান মিয়া চিকিত্‍স্যার জন্য তার বাতিজাকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যান ৷ একইভাবে ডাক্তার পরিক্ষা করে মেয়াদোত্তীর্ণ একটি এমোক্সোসলিন সিরাপ দেন ৷ তার কাছ থেকেও স্বাস্থ্য কর্মকর্তা সিরাপটি রেখে দেন৷ তবে সন্তুষজনক কোনো জবাব দেননি ৷
এছাড়াও বুধবার বিকেল আড়াইটার সময় স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখা যায় সু চিকিত্‍স্যা না পেয়ে একজন মহিলা তার শিশুপুত্রকে নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন ৷ তিনি উপজেলার শ্রীপুর গ্রামের রুনা বেগম (৩০)৷ স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে তার সাথে কথা হলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন ৷ তিনি বলেন, গত রোববার তার শিশুপুত্র মাহিন (৫)কে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ৷ ভর্তির পর থেকে সময় মতো কোনো ডাক্তার পাওয়া যায়না ৷ একদিন একজন ডাক্তার তার ছেলের জন্য ওষুধ লিখেছেন ৷ কিন্তু অপর আরেকজন ডাক্তার গিয়ে বলেন ওই ওষুধ তার ছেলের রোগের জন্য নয় ৷ তাই তিনি এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্‍স্যা সেবায় আত্মবিশ্বাস হারিয়ে ও সঠিক চিকিত্‍স্যা না পেয়ে চলে যাচ্ছেন বলে দুঃখ প্রকাশ করেন ৷
এব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্মকর্তা ডাক্তার বিভাষ চন্দ্র মানিকে পাওয়া যায়নি ৷





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)