শিরোনাম:
●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
রাঙামাটি, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ : সাংবাদিকসহ আহত ২৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ : সাংবাদিকসহ আহত ২৫
বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ : সাংবাদিকসহ আহত ২৫

--- গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৯মি.) গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় বৈধ গ্যাস সংযোগসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচিতে লাঠিচার্জ করেছে ডিবি পুলিশ৷ এতে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন৷

৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে এ ঘটনা ঘটে৷

সিটি কর্পোরেশন এলাকায় বৈধ সংযোগের দাবিতে গাজীপুর মহানগর উন্নয়ন কমিটির ব্যানারে রাজবাড়ি সড়কের পাশে সকাল ১০টা থেকে মানববন্ধন শুরু হয়৷ এতে গাজীপুরের বিভিন্ন এলাকার কয়েক’শ লোক অংশ নেয়৷

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ওই কমিটির সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম৷

বক্তব্য রাখেন ওই কমিটির মহাসচিব ও গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর জবেদ আলী জবে, আজিজুর রহমান শিরিশ প্রমুখ৷

প্রধান অতিথির বক্তব্যের শেষের দিকে (দুপুর সোয়া ১২টার দিকে) পুলিশ ওই মানববন্ধনে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়৷ পুলিশের লাঠিচার্জে যমুনা টিভির জেলা গাজীপুর প্রতিনিধি মোঃ মহিউদ্দিন রিপন, ক্যামেরা পারসন ফখরুল ইসলাম ফাহিম, এনটিভির ক্যামেরাম্যান দেবেশ মল্লিক, দৈনিক খবর বাংলাদেশের জেলা প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, দৈনিক নবচেতনার গাজীপুর জেলা প্রতিনিধি মাসুদ রানাসহ অন্তত ২৫ জন আহত হয়৷ লাঠির আঘাতে যমুনা টিভির জেলা প্রতিনিধির ক্যামেরা, মোবাইল সেট ভেঙে যায়৷

আহতরা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিত্‍সা নিয়েছে৷

--- গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মোঃ আমির হোসেন জানান, জেলা প্রশাসন ও পুলিশের অনুমতি ছাড়া মানববন্ধন করছিল৷ এ সময় রাজবাড়ি সড়কে প্রায় আড়াই ঘন্টা যান চলাচল বিঘি্নত হয়৷ ডিবি পুলিশ জেলা প্রশাসকের নির্দেশেই মানববন্ধনকারীদের সরাতে গেলে তারা পুলিশের উপর চড়াও হয়৷ পরে পুলিশ তাদের লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেয়৷

এ ব্যাপারে জেলা প্রশাসক এস এম আলম জানান, এ ধরনের কর্মসূচিতে তাদের কোনো অনুমোদন ছিল না৷ জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় মানববন্ধন কর্মসূচির ফলে যানজটের সৃষ্টি হওয়ায় ডিবিকে এ নির্দেশ দেওয়া হয়েছে৷

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর মহানগর উন্নয়ন কমিটির শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশ হামলা করে সাংবাদিক ও সাধারণ মানুষকে আহত করেছে৷

এদিকে গাজীপুর মহানগরীতে গ্যাসের অবৈধ সংযোগ বৈধ করার জন্য দাবি জানিয়ে আসছে অবৈধ সংযোগ গ্রহণকারীরা৷

তারা জানায়, লাখ লাখ টাকা দিয়ে ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে গ্যাসের সংযোগ নেয়৷ কিন্তু বর্তমানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই সব অবৈধ সংযোগ বিচ্ছন্ন করছে এবং অবৈধ সংযোগ গ্রাহকদের নিজ উদ্যোগে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়৷





আর্কাইভ