বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে ২ ভূয়া সাংবাদিক আটক
সিরাজগঞ্জে ২ ভূয়া সাংবাদিক আটক
সিরাজগঞ্জ) প্রতিনিধি :: সিরাজগঞ্জের বেলকুচিতে চাঁদাবাজির অভিযোগে ভূয়া ২ সাংবাদিককে আটকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত ভূয়া সাংবাদিকরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার মামুদপুর গ্রামের মৃত শাহবুদ্দিন শেখের ছেলে জাহিদুল ইসলাম মামুন (৩০) ও একই উপজেলার বনবাড়িয়া গ্রামের সোনাউল্লাহ হকের ছেলে ফজলুল হক লাল(৪০)।
বেলকুচি থানা এ এসআই নাজমুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, জাহিদুল ইসলাম মামুন ও ফজলুল হক লাল বিকেলে মেঘুল্লা গ্রামের তাঁত ব্যবসায়ী শহিদুল ইসলামের কারখানা গিয়ে ফজলুল হক লাল নিজেদের বড় সাংবাদিক পরিচয় দেয়। এক পর্যায়ে এতিম মেয়েদের গণবিয়ের জন্য নগদ টাকা ও শাড়ি দাবী করে। তাদের কথা বার্তায় সন্দেহ মনে হলে অন্যান্য সাংবাদিকদের সাথে যোগাযোগ করা হলে তারা ভূয়া সাংবাদিক চিহিৃত হয়। এসময় তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় তাঁত ব্যবসায়ী শহিদুল ইসলামের ভাগিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই