শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিল পাসের কারণে খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালীদের প্রতিবাদ
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিল পাসের কারণে খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালীদের প্রতিবাদ
শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিল পাসের কারণে খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালীদের প্রতিবাদ

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.০৪মি.) ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন জাতীয় সংসদে পাশ করে ৮ লক্ষ বাঙ্গালিকে পার্বত্য ভূমি থেকে উচ্ছেদের যে ষড়যন্ত্র চলছিলো, আজ তা বাস্তবায়ন করার সুযোগ তৈরি করেছে সরকার ।

এ আইনের ফলে পার্বত্য বাঙ্গালি জনগণকে তাদের ভিটেমাটির অধিকার হারাতে হবে, জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিল পাসের কারণে খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালীদের প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বলেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় পার্বত্য চট্টগ্রামকে রক্ষায় দলমত নির্বিশেষে সকল দেশ প্রেমিক সকল জনতাকে এগিয়ে আসার আহ্বান জানান।

পার্বত্য ভূমি কমিশন সংশোধন আইন বাতিলের দাবী জানিয়ে বলেন যদি এ সংশোধন আইন বাতিল করা না হয় তবে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে তবুও এক মুঠো মাটি ছাড় দেওয়া হবেনা। গত ৬ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন(সংশোধিত) বিলটি ২০১৬ পাশ হয়।

অপর দিকে একই দিন খাগড়াছড়ি আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের সিদ্ধান্তের কথা জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।

ফলে দুই ইস্যুতে উত্তপ্ত পাহাড়ে নতুন মাত্রা যোগ হয়। মূলত: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধনী) ২০১৬ পাশ এবং খাগড়াছড়ি আলুটিলা বিশেষ পর্যটন জোন বাতিল’র প্রতিবাদেই শনিবার সকালে খাগঢ়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঙ্গালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ ও খাগড়াছড়ি জেলা সহ সভাপতি মাঈন উদ্দিন এর নেতৃত্বে আলাদা আলাদা মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর প্রতিবাদ সমাবেশ করে। সমাবশে খাগড়াছড়ি জেলা, উপজেলা, পৌর কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তৃরা বলেন, পর্যটন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। এ খাতকে সমৃদ্ধি করতে খাগড়াছড়ি আলুটিলায় বিশেষ পর্যটন জোন করার জন্য ৭শত একর জমি অধিগ্রহন করতে প্রস্তাব করা হয়। কিন্তু কিছু দুষ্কৃতিকারী চক্রান্ত করে তা বানচাল করে দেয়। দুষ্কৃতিকারীদের নিন্দা জানিয়ে সরকারকে পর্যটন জোন করার জন্য অনুরোধ জানান বাঙ্গালী নেতৃবৃন্দ।

উল্লেখ,খাগড়াছড়ি জেলা প্রশাসন জেলার পর্যটন খাতের উন্নয়নে সম্প্রতি সদর ও মাটিরাঙ্গা উপজেলার তিন মৌজার প্রায় ৭শত একর জমি অধিগ্রহন করে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির মাধ্যমে বিশেষ প্রকল্প গ্রহণ করেন। এর পর থেকে পিসিজেএসএস,ইউপিডিএফ ও সংস্কাপন্থি পিসিজেএসএসসহ আঞ্চলিক সংগঠনগুলো এ নিয়ে ষড়যন্ত্র এবং প্রতিবাদ জানিয়ে আসছিলেন।
গত বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালযের সচিব নববিক্রম বিক্রম কিশোর ত্রিপুরা বান্দরবানে এক অনুষ্ঠানে জানান, স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী তাদের জুম চাষের জমি থেকে উচ্ছেদ আতঙ্কের কারণে প্রতিবাদ করায় আমরা সম্ভবত আলুটিলার স্পেশাল পর্যটন জোন বাস্তবায়ন করছি না।
বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন উপজাতীয় জনগোষ্ঠী এই প্রকল্পের বিরোধীতা করায় আমরা ইতোমধ্যেই প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)