রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাবতলী যুবদল নেতা গনি গ্রেফতার
গাবতলী যুবদল নেতা গনি গ্রেফতার
বগুড়া জেলা প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৩৭মি.) বগুড়ার গাবতলী মডেল থানা হামলা ও ভাংচুর ঘটনা মামলা’য় গাবতলী সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আতোয়ার রহমান গনি (৩২) কে ফের পুলিশ ৯ অক্টোবর রবিবার গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে৷
জানাযায়, গাবতলী মডেল থানা হামলা ও ভাংচুর ঘটনায় যুবদল নেতা আতোয়ার রহমান গনি ওরেন্টভুক্ত আসামী হওয়ায় এএসআই সুজা উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে রবিবার দুপুর ১২টায় দাঁড়াইল বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে৷ গনি সদর ইউনিয়নের তরফভাইখাঁ গ্রামের আব্দুল বাছেদের পুত্র৷ এদিকে গনি’র বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট, ভিত্তিহীন, হয়রানী, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে জামিনে নিঃশর্ত মুক্তি’র দাবি জানিয়ে বিবৃত্তি প্রদান করেছেন গাবতলী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম আক্তারুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মজনু ও শফিকুল ইসলাম৷
নেতৃবৃন্দরা অবিলম্বে গনি’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি’র দাবি জানান৷
ইতিপূর্বেও গনিকে বিভিন্ন মামলা’য় একাধিক বার গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছিল৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা