সোমবার ● ১০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজিপুরে নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ
গাজিপুরে নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫২মি.) ৮ অক্টোবর শনিবার গাজীপুরের পাতারটেকে পুলিশের সাথে গুলি বিনিময়কালে নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)৷
ডিএমপির মুখপাত্র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বলেন, জঙ্গি অভিযান ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা দেখেছি যে জঙ্গিরা নানা সময়ে ও স্থানে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে থাকে৷ তদন্তের স্বার্থে তাদের আসল পরিচয় জানা জরুরী৷
যদি কেউ তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে জানেন তাহলে ডিএমপির ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো৷
উল্লেখ্য, ৮ অক্টোবর শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকার একটি দোতলা বাড়িতে অভিযানে নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশসহ সাত জঙ্গি নিহত হয়েছে৷ ওই অভিযানে অংশগ্রহণ করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট, সোয়াত, র্যাব ও গাজীপুর জেলা পুলিশ ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা