শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটির ১১৭টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটির ১১৭টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা
বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটির ১১৭টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.) গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার ১১৭টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নোটিশ জারি করেছে গাজীপুর সিটি কর্পোরেশন৷ প্রাচীন এসব ভবন নির্মাণের পর সক্ষমতার মেয়াদ অতিক্রম করেছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের সহকারী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম৷

তিনি বলেন, এসব ভবন নির্মাণ হয়েছে বহু বছর আগে৷ ভবনগুলোর নির্মাণসামগ্রী সক্ষমতার মেয়াদ অতিক্রম করেছে, কাঠামো হয়ে গেছে নড়বড়ে৷ এ ছাড়া অনেক ভবন মালিক রাজউক থেকে পস্ন্যান অনুমোদন করিয়ে অনুমোদনের অতিরিক্ত বহুতল ভবন নির্মাণ করেছেন৷

তবে নোটিশপ্রাপ্ত ভবন মালিকরা তাদের ভবন ঝুঁকিপূর্ণ নয় মর্মে সনদপত্র গ্রহণের জন্য অভিজ্ঞ প্রকৌশলী দিয়ে তা পরীক্ষা-নিরীক্ষা করে সিটি কর্পোরেশনে সেই রিপোর্ট জমা দিতে পারবেন বলেও জানান তিনি৷

১২ অক্টোবর বুধবার সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মতিন স্বাক্ষরিত নোটিশগুলো জারি করা হয়৷ আগামী বুধবারের মধ্যে ভবনের আর্কিটেকচারাল ডিজাইন, পাস করা প্ল্যান, ও সনদপত্র সংগ্রহ করে নোটিশের জবাব দিতে ভবন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে৷

ঝুঁকিমুক্ত সনদ জমা দেওয়ার নির্ধারিত সময় (আগামী বুধবার) অতিক্রম করার পর এসব ভবন ভেঙে ফেলার নোটিশ জারি করা হবে বলেও জানান সহকারী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম৷

অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের সিনিয়র নগর পরিকল্পনাবিদ স্থপতি মইনুল ইসলাম জানান, সিটি কর্পোরেশনের ভবনের প্ল্যান পাস করার অনুমোদন নেই৷ প্ল্যান পাস করবে রাজউক৷ অনেক ভবন মালিক অবৈধভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের কাছ থেকে পস্ন্যান অনুমোদন করিয়ে ভবন নির্মাণ করছেন৷ ফলে এসব ভবন হচ্ছে ঝুঁকিপূর্ণ৷ গাজীপুর মহানগরও ঝুঁকিপূর্ণ হয়েই গড়ে উঠছে৷

নতুন এ মহানগরকে ঝুঁকিমুক্ত করে গড়ার লক্ষ্যেই এসব নোটিশ দেওয়া হচ্ছে৷

এদিকে নোটিশ পেয়ে ভবন মালিকরা অনেকটাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন৷ টঙ্গী স্টেশন রোডের ১২ তলাবিশিষ্ট আবেদা মেমোরিয়াল হাসপাতাল ভবন, খাঁপাড়া এলাকার বলেশ্বর দিঘীর পাড়ের ফারুক মিয়া, আউচপাড়া এলাকার আলম হোসেনসহ কয়েকজন ভবন মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে৷ তারা সংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)