শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » পাবনা » পাবনার সফল শিক্ষাবিদ দেল মাহমুদ এর মৃত্যু
প্রথম পাতা » পাবনা » পাবনার সফল শিক্ষাবিদ দেল মাহমুদ এর মৃত্যু
বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনার সফল শিক্ষাবিদ দেল মাহমুদ এর মৃত্যু

--- চাটমোহর (পাবনা) প্রতিনিধি ::  মঙ্গলবার ১১ অক্টোবর রাত পৌনে দশটায় না ফেরার দেশে চলে গেলেন পাবনার একজন সফল পিতা- একজন শিক্ষাবিদ চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের কৃতি সন্তান মোঃ দেল মাহমুদ (ইন্নালিল্লাহি….রাজিউন)৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর৷ তিনি বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ঢাকাস্থ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের পরিচালক মেজর জেনারেল ফসিউর রহমান, চট্রগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জালাল উদ্দিন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, প্রয়াত কলেজ শিক্ষিকা দেলেয়ারা মাহমুদ ও ঢাকা মেট্রোপলিটান পুলিশের যুগ্ম কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের পিতা৷ বার্ধক্য জনিত রোগে বেশ কিছুদিন যাবত তিনি ঢাকা সিএম এইচে চিকিত্‍সাধীন ছিলেন৷ সম্প্রতি তার অবস্থার অবনতি হলে তাকে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়৷ অবস্থার আরো অবনতি হলে সোমবার বিকেল ৪ টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়৷ মঙ্গলবার রাত পৌনে দশ টায় সবাইকে কাদিয়ে চির বিদায় নিলেন তিনি৷ উল্লেখ্য, মোঃ দেল মাহমুদ কর্ম জীবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন, দীর্ঘদিন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর এর দায়িত্ব পালন করেছেন৷ চাকুরী জীবন থেকে অবসর নেওয়ার পূর্বে নওগাঁ ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিনটেন্ডেট পদে কর্মরত ছিলেন৷ বগুড়ায় বসবাস করে আসছিলেন তিনি৷ বুধবার সকাল ৯ টায় তার পৈত্রিক নিবাস গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়৷ সকাল ১০ টায় ভাঙ্গুড়া উপজেলার শাহানগরে তার আরেক দফা জানাযা অনুষ্ঠিত হয়৷ পরে বিকেল সাড়ে ৪ টায় বগুড়ার মালতীনগরে তৃতীয় দফা জানাযা শেষে ভাই পাগলা মাজার সংলগ্ন কবর স্থানে তাকে দাফন করা হয়৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)