শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ৭দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার : আটক ৩
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ৭দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার : আটক ৩
শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ৭দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার : আটক ৩

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৬মি.) গাজীপুর গোয়েন্দা পুলিশ গজারী বন থেকে ৭দিন পর মনিরুজ্জামান নামে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে৷ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে৷

১৪ অক্টোবর শুক্রবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান৷

আটককৃতরা হলো- গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল পূর্বপাড়া এলাকার ফটিক বর্মনের ছেলে লিটন চন্দ্র বর্মন (১৯), গাজীপুরের কাপাসিয়া উপজেলার চকবড়হর নুতনবাজার এলাকার অতুল বাবুর ছেলে প্রদীপ বাবু (১৯) এবং গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার নয়ন বর্মনের ছেলে প্রদীপ বর্মন৷

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ শুক্রবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, গত ৬ অক্টোবর বৃহস্পতিবার মনিরুজ্জামান (৪৩) নিখোঁজ হন৷ গত ১০ অক্টোবর সোমবার তার ভাই কাওসার আহম্মেদ পুলিশ সুপারের কাছে নিখোঁজের লিখিত অভিযোগ করেন৷ ওই অভিযোগের প্রেক্ষিতে সন্দেহজনকভাবে জেলা ডিবি পুলিশ মনিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে ওই এলাকায় অভিযান চালানো হয়৷ প্রথমে লিটন বর্মনকে আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী ১৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় পিঙ্গাইলের রাজেন্দ্র রিসোর্ট রোডের পার্শে গজারী বন থেকে মনিরের লাশ উদ্ধার এবং পরিবারের লোকজনদের মাধ্যমে শনাক্ত করেন৷ পরে আরো দুইজনকে এ ঘটনায় গ্রেফতার করা হয়৷ নিহত মনিরুজ্জামানের মোবাইল ফোন ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে৷

পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক তদন্তে মাদক ও একটি রিসোর্টে কাঁচা বাজার সরবরাহ করাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি ঘটেছে বলে জানা গেছে৷ এছাড়াও তিনি জঙ্গি দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন৷

এ ব্যাপারে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে৷ গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে সহযোগী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে৷

নিহত মনিরুজ্জামান গত কয়েক বছর আগে সে গাজীপুর সিটি কর্পোরেশনের তিনসড়ক এলাকায় সপরিবারের বসবাস করতো৷





আর্কাইভ