শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিলেটের বড়লেখায় চলছে বেআইনী ভাবে পাহাড় কাটার উৎসব
প্রথম পাতা » অপরাধ » সিলেটের বড়লেখায় চলছে বেআইনী ভাবে পাহাড় কাটার উৎসব
মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটের বড়লেখায় চলছে বেআইনী ভাবে পাহাড় কাটার উৎসব

---সিলেট জেলা প্রতিনিধি :: (৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৩.৪৫মি.) সিলেটের বড়লেখায় উপজেলায় টিলা কাটার উৎসব চলছে, যার ফলে ঘটতে পারে মারাত্তক পরিবেশ বিপর্যয়।

পরিবেশ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও স্থানীয় প্রশাসনের নাকের ডগায় উৎসব চলছে পাহাড়-টিলা কাটার। আর প্রশাসন নীরব দর্শক থাকবে না তো, কি আর করবে? কেননা সর্ষেই যে ভূত থাকে! তারই প্রমাণ পাওয়া গেলো এখানে। সরকারি অডিটরিয়ামের ভিটা ভরাট করা হচ্ছে বিপন্ন বনাঞ্চল ও পাহাড়-টিলার মাটি কেটে। সম্প্রতি একটি টিলা কাটাঁর সময় ৫০ হাজার টাকা জরিমানা করে তৃপ্তির ঢেকুর তুলছে স্থানীয় প্রশাসন। তারা বলছে, ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করেও থামানো যাচ্ছে না পাহাড় টিলা কাটা। কিন্তু যেখানে উৎসব চলছে সেখানে ৫০ হাজার টাকা জরিমানার গল্প বেসুরো-ই লাগে।
পরিবেশ সংরক্ষণ আইন-২০০৬ এর উপধারা ‘খ’ অনুযায়ী পাহাড়-টিলা কাটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পরিবেশ আইন লঙ্ঘন করে অসাধু চক্র প্রাকৃতিক টিলার মাটি কেটে বিক্রি করছে। আর পাহাড়ি টিলার মাটি বিক্রি করে আঙ্গুল ফলে কলাগাছ বনে যাচ্ছে অনেকে। স্থানীয় প্রশাসন অবশ্য টিলাকাটা রোধে আগামীতে অর্থদ- নয়, কারাদন্ডের চিন্তা-ভাবনা করছে। আর প্রশাসনের এমন সিদ্ধান্তে জেল খাটবে নিরীহ চালক, পার পেয়ে যাবে টিলা কেটে বনাঞ্চল ধ্বংসকারীরা-এমনটি-ই মনে করছেন পরিবেশবাদীরা। অব্যাহত টিলা কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট ও পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। ধ্বংস হচ্ছে পাহাড়ের সবুজ বনাঞ্চল। আবাসস্থল হারাচ্ছে বন্যপ্রাণি। অতিবর্ষণে ভূমিধ্বসে হতাহতের ঘটনা ঘটছে। হাতি, বাঘ, হরিণ, বানরসহ বিরল প্রজাতির নানা বন্যপ্রাণি লোকালয়ে বেরিয়ে প্রাণ হারাচ্ছে এবং মানুষের উদ্বেগ-আতংকের কারণ হচ্ছে। গত ৫ বছরে এ উপজেলায় শত শত বন্যপ্রাণি লোকালয়ে বেরিয়ে পড়ে। মারা পড়েছে শতাধিক বিভিন্ন প্রজাতির প্রাণি। এর মধ্যে হরিণ, মেছোবাঘ-ই বেশি। সরেজমিনে উপজেলার মোহাম্মদনগর, ডিমাই, ছোটলেখা, কেছরীগুল, শাহবাজ পুর, মুছেগুল, জামকান্দিসহ বিভিন্ন পাহাড়ি এলাকা ঘুরে অবাধে পাহাড়-টিলা কেটে মাটি বিক্রি করার এমন দৃশ্য দেখা গেছে।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলায় দেড় শতাধিক ট্রাক-ট্রাক্টর নির্বিচারে পাহাড়-টিলা কাটায় নিয়োজিত রয়েছে। অবৈধভাবে টিলার মাটি পরিবহনে নিয়োজিত অধিকাংশ ট্রাক্টরের নেই কোনো বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স। এরপরও প্রশাসনের নাকের ডগায় অবৈধ যানবাহনে চলছে সরকারি ও বেসরকারি ভিটা ভরাটের কাজ।

মোহাম্মদনগরে ফারুক আহমদ নামে এক ব্যক্তি ৫-৬ জন শ্রমিক নিয়ে বিশাল টিলা কাটতে দেখা গেছে। আব্দুল হান্নানের বসতবাড়ি সংলগ্ন বিশাল টিলা কেটে ট্রাক্টরে মাটি উত্তোলনকালে চালক নিজের নাম আব্দুল হাসিব দাবি করে জানান, ট্রাক্টরের মালিক আব্দুল আজিজ। মোহাম্মদনগর বাজারের আব্দুর রাজ্জাক ও ময়নুল ইসলাম তাদের মার্কেট সম্প্রসারণের জন্য পূর্বদিকের নিচু জায়গা ভরাট করতে মালিকের সাথে চুক্তি করেছেন। এজন্য তিনি শ্রমিক নিয়ে টিলা কাটছেন। ওই চালক আরও জানান, এ এলাকায় আব্দুল মজিদ, বদরুল ইসলাম, আতিক মিয়াসহ ৫-৭ জন মালিকের ট্রাক্টর টিলার মাটি কেটে বিক্রি করছেন। উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের ঠিক মাঝামাঝি স্থানে নির্মিতব্য অডিটরিয়ামের মাটি ভরাটের কাজ চলছে টিলার মাটি দিয়ে। ইতোপূর্বেও বড়লেখা আদালত চত্ত্বরের পুকুর ভরাট করা হয়েছে টিলার মাটি দিয়ে। উত্তর মুছেগুল এলাকার আব্দুল মালিক, আব্দুল মনাফ, আবু হাসান, সিপার আহমদ, ছাদ উদ্দিন, আব্দুল লতিফ প্রমুখ জানান, পৌরসভার জনৈক মহিলা কমিশনার ও সদর ইউনিয়নের এক ইউপি মেম্বার ঠিকাদারের সাথে ট্রাক্টর প্রতি ১ হাজার টাকা মূল্য নির্ধারণ করে সরকারি অডিটরিয়ামের ভিটা ভরাটের চুক্তি করেছেন। প্রশাসনের নাকের ডগায় তারা উত্তর মুছেগুল ও ডিমাই এলাকার পাহাড়-টিলা ধ্বংস করছে। একই সাথে জনসাধারনের চলাচলের সরকারি রাস্তা নষ্ট করে মাটি ভরাট করছে। এদিকে পৌরসভা কর্তৃপক্ষ শহর এলাকায় মাটিভর্তি ট্রাক্টর পরিবহন নিষিদ্ধ ঘোষণা দিয়ে মাইকিং করলেও কাজ হচ্ছে না।

পাহাড়-টিলার মাটিভর্তি ট্রাক্টর অপরোয়াভাবে চলাচল করছে। কিন্তু কেউ-ই এগিয়ে আসছেন না প্রতিরোধে। কারণ, এসব ট্রাক্টরের মালিকরা ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা-কর্মী। পৌরসভার মেয়র আবুল ইমাম মো: কামরান চৌধুরী জানান, পৌর শহরে ট্রাক্টরে টিলার মাটি পরিবহন সম্পূর্ণ নিষেধ থাকা স্বত্ত্বেও অসাধুরা দিনে-দুপুরে মাটি পরিবহন করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম আবদুল্লাহ আল মামুন জানান, চলিত মাসে টিলার মাটি পরিহনের দায়ে ভ্রাম্যমান আদালত পৌর শহরে এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা এবং সীমান্তর্তী শাহবাজপুর এলাকায় অপর ব্যক্তিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। প্রশাসন আগামীতে টিলাকাটা রোধে অর্থদ- নয়, কারাদন্ডের দেয়ার চিন্তা-ভাবনা করছে।

পরিবেশবাদীরা মনে করছেন প্রশাসনের এমন সিদ্ধান্তে জেল খাটবে নিরীহ চালক, পার পেয়ে যাবে পাহাড় ও টিলা কেটে বনাঞ্চল ধ্বংসকারীরা।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)