মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি নেতাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় বরগুনায় পত্রিকায় অগ্নিসংযোগ
বিএনপি নেতাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় বরগুনায় পত্রিকায় অগ্নিসংযোগ

বরগুনা প্রতিনিধি ::বরগুনায় ‘দৈনিক নয়া দিগন্ত’ পত্রিকায় অগ্নিসংযোগ
করেছেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে
‘কুরুচিপূর্ণ মন্তব্য’ ও নিষ্ক্রিয় নেতাদের বরাত দিয়ে ‘পক্ষপাতদুষ্ট’ সংবাদ পরিবেশন করায় এ অগ্নিসংযোগ করার কথা জানান দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সোমবার ২৪ অক্টোবর বিকেলে বরগুনা জেলা বিএনপ’র কার্যালয়ের সামনে বিএনপি ও এর
অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী এ অগ্নিসংযোগ করেন। বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহিন বলেন, গত ২২
অক্টোবরের দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ‘বরগুনায় বিএনপিতে নতুন নেতৃত্ব চায় তৃণমূল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বরগুনা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে
উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ওই প্রতিবেদক। তিনি আরো বলেন, বিগত দিনে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা কখনো মাঠে ছিলেন না- এমন নিষ্ক্রিয় নেতাদের বরাত দিয়ে তিনি যে সংবাদ পরিবেশন করেছেন তা পুরেপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। অগ্নিসংযোগের সময় বিক্ষোভ সমাবেশে দৈনিক
নয়া দিগন্তের বরগুনা প্রতিনিধি মো. গোলাম কিবরিয়ার তীব্র সমালোচনা করেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান টিটু। তিনি বলেন, গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন