শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জুম্ম নারীদের ওপর প্রতিপক্ষের অতর্কিত হামলা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জুম্ম নারীদের ওপর প্রতিপক্ষের অতর্কিত হামলা
মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জুম্ম নারীদের ওপর প্রতিপক্ষের অতর্কিত হামলা

---
ষ্টাফ রিপোর্টার :: (১০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪০মি.) ২৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টার দিকে রাঙামাটি শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কল্পনা চাকমা অপহরণ ঘটনায় দেওয়া তদন্ত কমিটির রিপোর্ট প্রত্যাখান করে পুনঃ তদন্তের দাবিতে প্রসিত খীসা’র পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী আঞ্চলিক সংগঠন ইউনাটেড পিপলস ডেমোক্রটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত চারটি নারী সংগঠনের অবস্থান ধর্মঘট কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষের জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু’র পার্বত্য চট্টগ্রাম চুক্তি পক্ষের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সমর্থিত পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের নেতা কর্মীরা।

রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নতুন তদন্ত কমিটি গঠন এবং অপহরণ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করে ইউপিডিএফ সমর্থিত চার নারী সংগঠন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ,ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি,সাজেক নারী সমাজ ও হিল উইমেন্স ফেডারেশন।

সমাবেশে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে শতাধিক জুম্মনারী অংশগ্রহণ করেন।

সমাবেশের শেষ পর্যায়ে অতর্কিত ভাবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী সংগঠন যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের কয়েকজন নেতা কর্মী এসে জুম্ম নারীদের ব্যানার ও প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ভেংগে ফেলে এবং সমাবেশে অংশ গ্রহনকারী নারীদের ধাওয়া করে। এ সময় জুম্মনারীদের কর্মসূচিস্থান ত্যাগ করার নির্দেশ দেয় যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা ও কর্মীরা । আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল জুম্মনারীরা দৌড়ে ঘটনাস্থান ত্যাগ করেন।

ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
---
এবিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি,সাজেক নারী সমাজ ও হিল উইমেন্স ফেডারেশন নামের কোন নারী সংগঠন স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নেয়নি।

এছাড়া কোতয়ালী থানার ওসি আরো বলেন, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইউপিডিএফ সমর্থিত নারী সংগঠনের কর্মসূচিতে পিসিজেএসএস এর কিছু লোকজন হামলা করেছে, আমি শুনার সাথে সাথে ঐ স্থানে পুলিশ ফোর্স পাঠিয়েছি এবং আমি নিজে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নারী সংগঠনের নেতাকর্মী ও পিসিজেএসএস এর লোকজন সরে গেছে।

এ ঘটনায় এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি।
---
হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র কেন্দ্রীয় সভাপতি বাচ্ছু চাকমা, সাধারন সম্পাদক জুয়েল চাকমা,টুয়েন চাকমা ও মৈন্টি চাকমার নেতৃত্বে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে জুম্ম নারীদের ওপর হামলা করেছে।

তিনি বলেন, জুম্ম নারীদের ওপর হামলার মাধ্যমে তারা প্রমাণ করেছে, তারাই কল্পনা চাকমা অপহরণ ঘটনার বিচার চায় না বরং এরা শাসক গোষ্ঠীর সাথে হাত মিলিয়েছে।

নিরূপা চাকমা জুম্ম নারীদের ওপর এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানান।  বলেন, “তারা কিভাবে বসয়স্ক মায়ের সমান নারীদের হেনস্থা করতে পারে ? এটা কি ধরনের মানসিকতা ? নারীদের গায়ে হাত দেয়ার অধিকার এদের কে দিয়ে ? এটা জুম্মনারীদের প্রতি মানবাধিকার লঙ্গন। যে কোন সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিক কর্মসূচী পালন ও আন্দোলন - সমাবেশ করা আমাদের সাংবিধানিক নৈতিক অধিকার।”

এ বিষয়ে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রিন্টু চাকমা জানান, এসব নারীরা আমাদের সাথে কোনও ধরনের আলোচনা না করে রাঙামাটিতে এধরনের কর্মীসূচি পালন করতে এসেছে। তাই তো আমরা বাধ্য হয়েছি এধরনের ব্যবস্থা গ্রহন করতে।

পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি,সাজেক নারী সমাজ ও হিল উইমেন্স ফেডারেশন সংগঠন সমুহের সুনির্দিষ্ট দাবী হচ্ছে;

১. চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস গংকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।

২. অপহৃত কল্পনা চাকমাকে উদ্ধার করা ।

৩. প্রশাসন কর্তৃক দায়ের করা চুড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান ও মামলার পুনঃতদন্ত।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)