মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান পার্বত্য জেলায় নিয়োগ পেয়েছেন ৮ নারী কারবারী
বান্দরবান পার্বত্য জেলায় নিয়োগ পেয়েছেন ৮ নারী কারবারী
বান্দরবান প্রতিনিধি :: (১০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩২মি.) বান্দরবানে ৮ নারী গ্রামপ্রধাননারীর ক্ষমতায়ন, উন্নয়ন, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে নারীদের নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলায় প্রথমবারের মত আট আদিবাসী নারীকে কারবারী (গ্রাম প্রধান) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ২৫ অক্টোবর সকালে জেলার রোয়াংছড়ি উপজেলার ৩৪০নং তারাছা মৌজার হেডম্যান উনিহ্লা তার নিজ বাসভবনে অস্থায়ী কার্যালয়ে তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেন।
নিয়োগ প্রাপ্তরা হলেন, রোয়াংছড়ি উপজেলার লেমুঝিড়ি পাড়ার প্রু মে চিং মারমা, বৈদ্য পাড়ার উ ম্যা নু মারমা, লাতাঝিড়ি পাড়ার নু মে প্রু, নোয়াপতং নিজ মুখ পাড়ার ক্য ম্রা উ মারমা, তংপ্রু পাড়ার হ্লা মে থুই মারমা, তালুকদার পাড়ার থোয়াই চিং মারমা, নোয়া পাড়ার সা মে প্রুমারমা ও হাংসামা পাড়ার শৈ ঞাং প্রু মারমা ।
এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী ডনাই প্রু নেলীসহ প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।
এদিকে নিয়োগপ্রাপ্ত ৮ নারী গ্রামপ্রধান গ্রামের সামাজিক বিচার, জুম খাজনা আদায়, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন হেডম্যান উনিহ্লা।





সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান