বুধবার ● ২৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে শ্রমিক সমাবেশ: যাত্রীদের দূর্ভোগ
সিলেটে শ্রমিক সমাবেশ: যাত্রীদের দূর্ভোগ
সিলেট জেলা প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ২.৫৯মি.) বিশ্ব রোডে পুলিশের হয়রানী বন্ধ, ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধসহ ছয় দফা দাবিতে নগরীর প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে সমাবেশ ডেকেছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
২৬ অক্টোবর বুধবার সকাল ৯-৩০মিনিট থেকে শুরু হওয়া এই সমাবেশে উপস্থিত হতে শ্রমিকরা গাড়ি বন্ধ রেখে মিছিল নিয়ে আসছেন। তাছাড়া বিভিন্ন স্থানে যান
চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তারা। ফলে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। হঠাৎ করে সমাবেশের ডাক দিয়ে দুর পাল্লার বাস চলাচল বন্ধ করায় দুরদুরান্তে যাত্রারত যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
এ ব্যাপারে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ বলেন, হাইকোর্টের রায় অমান্য করে ব্যাটারী চালিত অটোরিক্সা রাস্তায় চালানো হচ্ছে। তাছাড়া পদে পদে পুলিশের হয়রানীর শিকার হচ্ছেন পরিবহন শ্রমিকরা। এসব বিষয়সহ ছয়দফা দাবিতে আমরা সমাবেশ করছি।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ