শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির ফুরোমন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যাম কেন্দ্রে বেইন বুনার ঘরের উদ্ধোধন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান
রাঙামাটির ফুরোমন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যাম কেন্দ্রে বেইন বুনার ঘরের উদ্ধোধন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটির ফুরোমন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যাম কেন্দ্রে ১০তম কঠিন চীবর দানোত্সব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ২৭অক্টোবর বিকেলে ফিতা কেটে বেইন বুনার ঘর সুতোর চড়কা ঘুরিয়ে চিবর তৈরির চড়কা-চড়কীর উদ্ধোধন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷
উদ্ধোধনী অনুষ্ঠানের প্রারম্ভে পঞ্চশীল প্রার্থনা করেন এলাকার বিশিষ্টজন শুক্র কুমার চাকমা, ধর্ম দেশনা দেন ফুরোমন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যাম কেন্দ্রের অধ্যক্ষ ভদন্তে ভুগু মহাথের৷
এ সময় সাপছড়ি ৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা, ফুরোমন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যাম কেন্দ্রের সভাপতি দিপন চাকমা, সাধারণ সম্পাদক আশুতোষ চাকমাসহ এলাকার দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন৷
বেইন বুনা শেষে চিবর তৈরী করে শুক্রবার দুপুরে ফুরোমন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যাম কেন্দ্রে ১০তম কঠিন চীবর দানোত্সব ধর্মীয় অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের এ চিবর প্রদান করবেন বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা৷





রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন