শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহ প্রশাসনের নাকের ডগায় জমজমাট জুয়ার আসর
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহ প্রশাসনের নাকের ডগায় জমজমাট জুয়ার আসর
শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ প্রশাসনের নাকের ডগায় জমজমাট জুয়ার আসর

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৮মি.) ঝিনাইদহ জেলা শহরের পুরাতন জজ কোর্ট চত্তরে ফার্নিচার ও কসমেটিকস মেলার মাঠে প্রতি রাতে জমজমাট জুয়ার আসর বসছে৷ খেলা শেষে গভীর রাতে খালি হাতে বাড়ি ফিরে আসছেন জুয়ার নেশায় মত্ত সাধারন মানুষ ৷
ঝিনাইদহে মেলার মাঠে প্রশাসনের নাকের ডগায় চলছে জমজমাট জুয়ার আসরের সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায়, নিউজপোর্টাল, ফেসবুকে ঝড় উঠলেও থামেনি জুয়ার আসর বরং আরো ধুমছে চলছে৷ প্রশাসন কেন নির্বিকার এবিষয়ে বোধগম্য নয় ঝিনাইদহবাসীর৷
পরিবারের শান্তি ভঙ্গ হলেও জুয়ার অর্থ নিয়ে পকেট ভারী করছে এক শ্রেনীর জুয়া ব্যবসায়ী৷ বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষ আয়ের সব টাকা ঢেলে দিচ্ছে তাদের পাতা ফাঁদে৷ প্রশাসনের নিরবতায় পরিস্থিতি নাজুক আকার ধারন করেছে৷ অপর দিকে বিক্রি না হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফার্নিচার ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন ৷
স্থানীয় সুত্র জানায়, দুর্গা পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় চলতি মাসে জেলা শহরের পুরাতন জজ কোর্ট চত্তরে ফার্নিচার মেলার আয়োজন করা হয়৷ দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে চুড়ি মালা, কাঠের ফার্নিচার নিয়ে হাজির হন ব্যবসায়ীরা ৷
দুই সপ্তাহ অতিবাহিত হলেও এখনো জমে উঠেনি মেলা৷ বিক্রি না হলেও রাত ১০টার পর থেকে জমজমাট জুয়ার আসরে জোয়াড়িদের ঢল নামছে৷ ফরগুটি, চরকা, ১/১০ খেলায় মেতে উঠছেন সব বয়সের মানুষ৷
লাখ লাখ টাকার খেলা হচ্ছে সেখানে৷ মেলার মাঠ ঘুরে দেখা যায় জোয়ার আসরের আসপাশে নিষ্ঠার সাথে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন৷ রিকসাচালক, ছাত্র, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ টাকার খেলায় সেখানে মেতে উঠেছেন৷ দামী গাড়ি চড়েও গভীর রাতে দুরদুরান্ত থেকে ছুটে আসছেন জুয়াড়িরা৷
রিকসা চালক দিনভর যা কামায় করেছেন তা জুয়ার খেলায় হেরে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছেন৷ এতে করে অত্রাঞ্চলের গ্রাম, পাড়া মহল্লায় জুয়ার খেলার বিরুপ প্রভাব পড়েছে৷ জুয়ার খেলার মরণ নেশায় স্বর্বশান্ত হচ্ছে এলাকার হতদরিদ্র মানুষও৷
এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির জাহিদ হাসান লিপু জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ফার্নিচার ও কসমেটিকস মেলার অনমুতি দেয়া হয়েছে৷ জুয়া খেলার জন্য কোন প্রকার অনুমতি দেয়া হয়নি বলে জোর দিয়ে জানান সুত্রটি ৷
এদিকে মেলার আয়োজক সমিতির অন্যতম কর্ণধার রোকনুজ্জামান রোকন বলেছেন, আগের দিনগুলোর তুলনায় এখন আরো মেলা জমে উঠেছে৷ তার দাবী জুয়ার আসরের কারনে মেলায় কোন প্রভাব পড়ছেনা৷ ইতিমধ্যে জুয়ার আসরে হামলার ঘটনা ঘটেছে মর্মে স্বীকার করার পরেও তার দাবী সব কিছু ঠিকঠাক মত চলছে৷
এদিকে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ওসি হরেন্দ্র নাথ সরকার বলেছেন মেলায় জুয়ার আসর বসছে কিনা জানা নেই তার৷ প্রকৃত ঘটনা জানার জন্য নিজে মেলার মাঠে যাবেন বলে জানান তিনি ৷





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)