শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হত্যা
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হত্যা
সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হত্যা

---

বরগুনা প্রতিনিধি:: (১৬ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১২.২৭মি.) যৌতুক দিতে অস্বীকার করায় স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মুমূর্ষ অবস্থায় স্ত্রীর মুখে বিষ দিয়ে হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী আবুল হোসেন। শনিবার ২৯ অক্টোবর সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামে এঘটনা ঘটে। রবিবার ৩০ অক্টোবর দুপুরে ময়না তদন্ত শেষে নিহত খাদিজাকে তার বাবার বাড়ি দাফন করা হয়েছে।

এব্যাপারে বরগুনা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত খাদিজার পারিবারিক সূত্রে জানাগেছে, ৮ বছর আগে বরগুনা সদর উপজেলার কড়ইতলা গ্রামের আবদুস সত্তার খানের ছেলে আবুল হোসেন সঙ্গে খাদিজার বিয়ে হয়। বিয়ের পর আবুল হোসেন বরগুনার উপকন্ঠে লাকুরতলায় একটি বাসাভাড়া থাকত। সেখানে আবুল হোসেন মাদকের ব্যবসা করত এবং ব্যবসা বৃদ্ধির জন্য ২ লাখ টাকা যৌতুক আনার জন্য খাদিজাকে চাপ দেয়। অস্বীকার করায় আবুল হোসেন খাদিজাকে দিয়ে মাদক বিক্রিকরতে বাধ্য করে।

নিহত খাদিজার আপন বোন সুরমা জানান, তার বোন যৌতুক না দেওয়ার কারনে তাকে দিয়ে খারাপ করিয়েছে। শনিবার সন্ধ্যায় তার বোনের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবী করে আবুল হোসেন।

এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আবুল হোসেন ও তার ৪-৫ জন সহযোগী খাদিজাকে হত্যা করার জন্য গলা টিপে ধরে। মুমূর্ষ অবস্থায় আবুল হোসেন খাদিজাকে বরগুনা জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত. ঘোষণা করেন। খাদিজার ভাই বেলাল বলেন, থানায় মামলা নেয়নি। তারা শুধু একটি অপমৃত্যু মামলা করেছে।
আজ ৩১ অক্টোবর সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১টি হত্যা মামলা দায়ের করেন।

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ হোসেন পিপিএম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, স্বামীর সঙ্গে রাগ করে বিষপান করে খাদিজা আত্মহত্যা করার বিষয়টি বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে জানিয়েছেন। এজন্যই অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।





আর্কাইভ